; ;
facebook Youtube google+ twitter
×

ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে: আবদুল জব্বার

10:10 pm, June 20, 2025
Spread the love

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই পারে জাতিকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে। স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত, কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশ ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলা শাখার উদ্যোগে ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
প্রধান অতিথি আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সকল নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার এবং জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের বিএম কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরীর সামূ, শিবিরের সাবেক জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, সাবেক শিবির নেতা প্রভাষক রেদোয়ান উল্লাহ ও মাস্টার ইয়াছিন হেলাল প্রমুখ। এছাড়াও ছাত্রশিবিরের জেলা-উপজেলা ও বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা