সকাল ১১:৩৮ ; বৃহস্পতিবার ; ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা

৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
Spread the love

ভোলার চরফ্যাশনে শ্বশুরবাড়িতে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ শ্বশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার স্বামী আনোয়ার হোসেন ঢালীকে শ্বশুরবাড়িতে নির্যাতনের পর আটকে রাখে। সোমবার বিকাল ৪টায় খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার আমিনাবাদ ইউনিয়নের কুলছুমবাগ গ্রামে শ্বশুরবাড়িতে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনা ঘটে। যুবক আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গা-ঢাকা দেন স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা।

মৃত আনোয়ার হোসেন চরমাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মো. হাদর আলী ঢালীর ছেলে।

মৃতের বড় ভাইয়ের স্ত্রী মাজেদা বেগম জানান, মাছের ব্যবসায় নিয়োজিত ছিল দেবর আনোয়ার হোসেন। সম্প্রতি ব্যবসায় লোকসান হওয়ায় তার স্ত্রী রিপা বেগম তাকে ফেলে বাবার বাড়ি কুলছুমবাগে চলে যায়। কিছুদিন পরে রিপা ফুসলিয়ে আনোয়ারকে তার বাড়িতে নিয়ে রাখেন। পরে রিপা বেগম তার বাবার বাড়িতে কর্মহীন স্বামীকে ফেলে রেখে গোপনে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্ত্রীকে বেতুয়া লঞ্চ থেকে জোর করে নামিয়ে নিয়ে আসেন আনোয়ার। এতে ক্ষিপ্ত রিপা প্রায়ই তার দেবরকে পরিবারের সদস্যদের নিয়ে মারধর করতেন। মারধরের বিষয়টি দেবর তাকে একাধিকবার ফোনে জানিয়েছেন। গত শনিবার রিপা তার পরিবারের সদস্যদের নিয়ে আনোয়ারকে বেঁধে মারধর করে বাড়িতে আটকে রাখেন।

মৃত আনোয়ারের বোন স্বপ্না বেগম জানান, তিনি বরিশালে শ্বশুরবাড়িতে ছিলেন। আনোয়ারকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে অপর ভাই মনির হোসেনকে নিয়ে ওই বাড়িতে যান। ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্ত্রী ও তার পরিবারের সদস্যদের মারধরেই আনোয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

চরফ্যাশন থানার ওসি মোহা. মোরাদ হোসেন জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ