; ;
facebook Youtube google+ twitter
×

তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ১

4:41 pm, September 20, 2023
Spread the love

ভোলার লালমোহনে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মো. ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার লালমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিরট্যাক এলাকার মৃত অলিউল্যাহর ছেলে। এর আগে, সোমবার রাতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে কালিরট্যাক বাজার থেকে তুলে নিয়ে একটি সবজিখেতের মধ্যে কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে চৌকিদারকে খবর দেন। পরে লালমোহন ইউনিয়নের মোফাজ্জল নামের ওই চৌকিদার প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করেন। এরপর তিনি বিষয়টি আমাদের জানান। মঙ্গলবার রাতে এ ঘটনায় ওই চৌকিদার বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেফতারের পর সংঘবদ্ধভাবে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন যুবক ইসমাইল। পরে তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীর মেডিকেল টেস্ট করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে সেফহোমে পাঠানো হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা