; ;
facebook Youtube google+ twitter
×

স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা

5:46 pm, September 23, 2023
Spread the love

স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ারের বাড়িতে অবস্থান নিয়েছেন বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের পুরানবাজার এলাকায় গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ থাকায় বাড়ির সামনে অবস্থান নেন মার্জিন আরা মুক্তা। তবে স্থানীয়দের সহায়তায় দুপুরে তিনি বাসার ভেতরে প্রবেশ করেন।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় পুরানবাজার এলাকার পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ এবং বাসার অপর প্রান্তে একটি সার বীজের দোকানে বসে মোবাইলে চার্জ দিচ্ছেন মার্জিন আরা মুক্তা। পরে জুমার নামাজের সময় হলে তিনি দোকান থেকে বেরিয়ে গোলাম সরোয়ারের তালাবদ্ধ বাসার সামনে বসে বৃষ্টিতে ভিজতে থাকেন।

পরে স্থানীয়রা জড়ো হয়ে বাসার দরজা খুলে ভেতরে যেতে বললে তিনি বলেন, এটা গোলাম সরোয়ারের প্রথম স্ত্রীর বাসা, এখানে ঢুকবেন না। পরে ইজ্জত হানি হচ্ছে, এমন বুঝিয়ে তাকে ধরে বাসার ভেতরে প্রবেশ করান।

খোঁজ নিয়ে জানা গেছে, মার্জিন আরা মুক্তা দীর্ঘদিন পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ওই সময়ে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

এ সময়ে বরিশাল উপজেলা কর্মকর্তা মার্জিন আরা মুক্তা বলেন, ‘এখন আমাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। আমি আমার যুদ্ধ চালাচ্ছি, আমার সম্মান বাঁচানোর।

গোলাম সরোয়ার যুদ্ধ চালাচ্ছে আমাকে এড়িয়ে যাওয়ার। তার বিয়ের আগেই বিবেচনা করা উচিত ছিল কিন্তু সে তা করেনি। তার সেই দায়বদ্ধতা মেনে নিয়ে আমি এতদিন প্রতিটা সেকেন্ড অপেক্ষা করেছি, যার কোনো মূল্যায়ন তার কাছে নেই। আর এ মূহুর্তে এমন কিছু ঘটনা ঘটেছে তার স্বীকৃতি আমার অত্যন্ত প্রয়োজন। যদি তা না দেয়, এ ব্যর্থ জীবন নিয়ে আমি সামনে টানব না— এই হচ্ছে মূল মেসেজ।

এ সময় তিনি বলেন, ‘আমি এখানে থাকাবস্থায় বিয়ে হয়েছে অনেক আগেই এবং বিয়ে হয়েছে তা সত্যি। এখন যে অবস্থায় আছি, তাতে তারও সম্মান যাচ্ছে, সেই সঙ্গে আমারও যাচ্ছে; কিন্তু তাতে কিছু করার নেই।

কৃষি কর্মকর্তা বলেন, ‘সে দরজা বন্ধ করে রেখেছে, যাতে আমি ঢুকতে না পারি, গত পরশু দিনও তাই করেছে।

এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বলেন, মুক্তা আমার দ্বিতীয় স্ত্রী। এক বছর চার মাস আগে আমার বোনের মধ্যস্থতায় আমাদের বিয়ে হয়েছে।

আমি খুব সকালে বাসা থেকে বের হয়েছি, তাই বাসা বন্ধ পেয়ে সে সামনে দাঁড়িয়েছিল। এ ব্যাপারটি নিয়ে আপনার কিছু না করলেই ভালো হয়, এটি আমার পারিবারিক বিষয়।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা