রাত ৯:২৩ ; সোমবার ; ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দুমকিতে ফেনসিডিলসহ শাশুড়ি-জামাই আটক

৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
Spread the love

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ৪০০ বোতল ফেনসিডিলসহ আলেয়া বেগম (৫৫) ও মোহসীন শেখ (৩৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আলেয়া ও মোহসীন সম্পর্কে শাশুড়ি-জামাই।

অভিযানের বিষয়টি টের পেয়ে আলেয়ার স্বামী আ. মান্নান হাওলাদার ও ছেলে রিপন কৌশলে পালিয়ে যান। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইন্সপেক্টর একেএম আজমল হুদা জানান,

শনিবার রাত ২টার দিকে সাতানী গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পাশে বাগানের মাটি খুঁড়ে চারটি পলিথিনব্যাগের মধ্যে ১০০ পিস করে মোট ৪০০ পিস ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করে পুলিশ। এ সময় মান্নানের স্ত্রী আলেয়া বেগম ও তাদের জামাই মোহসিন শেখকে আটক করা হয়।

আজমল হুদা আরও জানান, মোহসীন বর্তমানে এখানে বসবাস করলেও তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান মান্নান ও তার ছেলে রিপন হাওলাদার।

দুমকি থানার ওসি আব্দুল হান্নান জানান, মান্নানের পরিবার চিহ্নিত মাদক কারবারি। মান্নানের ছেলে রিপনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!