রাত ১:৫০ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দেশে ফের পেঁয়াজের কেজি ১০০ টাকা

১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

ভারতে বন্যার অজুহাত দেখিয়ে দেশে পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা তৈরি করেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। সরবরাহ পর্যাপ্ত থাকলেও কারসাজি করে প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ৭ দিনের ব্যবধানে সর্বোচ্চ ২০ টাকা বাড়ানো হয়েছে। ফলে রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতার সর্বোচ্চ ১০০ টাকা খরচ করতে হচ্ছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, কার্যকর পদক্ষেপ না নিলে ক্রেতারা ঠকতেই থাকবেন।

এদিকে গত কয়েক মাস ধরে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি করছে। সম্প্রতি সেই চক্র অতি মুনাফা করতে পেঁয়াজ কেজি ১০০ টাকার উপরে বিক্রি করে। ফলে মূল্য নিয়ন্ত্রণে ৫ জুন কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দিলে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৮০ টাকায় নেমে আসে। এছাড়া মূল্য আরও ভোক্তা সহনীয় করতে ১৪ সেপ্টেম্বর প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাজারে সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না। গত এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা বিক্রি হলেও বুধবার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, সরকার শুধু পণ্যের দাম নির্ধারণ করলেই হবে না। মূল্য কার্যকরে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এটা বলছি না যে সরকার বাজার তদারকি কাজ করছে না। বলতে চাচ্ছি সংস্থাগুলো যে পদক্ষেপ নিচ্ছে তা যথেষ্ট নয়। কোনো না কোনো ফাঁক আছে। চাইলে সব সমাধান করা যায়। কিন্তু তা হচ্ছে না।

সোমবার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত বছর ঠিক একই সময়ের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০০ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। যা সাত দিন আগে ৮০ টাকা ছিল। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা। যা সাত দিন আগে ৭০-৭৫ টাকায় বিক্রি হয়েছে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আড়ত শ্যাম বাজারের পাইকারি বিক্রেতা মো. আমিন বলেন, গত কয়েকদিন ধরে দেশে টানা বৃষ্টি ও ভারতে বন্যায় পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে এমন গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। যে কারণে দাম বাড়ানো হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে পেঁয়াজের দাম বাড়ার কথা নয়। তদরকি সংস্থার এসব বিষয় এখনই দেখা উচিত। তা না হয়, বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট পেঁয়াজের দাম আরও বাড়াবে। সব মিলে ক্ষতিগ্রস্ত হবে ভোক্তা।

এদিকে নয়াবাজারে পেঁয়াজ কিনতে আসা মো. জিহাদুল ইসলাম বলেন, বাজারে এমন কি হয়েছে যে, সাত দিনের ব্যবধানে পেঁয়াজের কেজি আবারও ২০ টাকা বাড়ানো হয়েছে? বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। দেশি ও আমদানি করা পেঁয়াজ বাজারের সব দোকানে আছে। ক্রেতার চাহিদা মতোই বিক্রেতারা বিক্রি করছে। কিন্তু বেশি দাম রাখছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল যুগান্তরকে বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে পণ্যের দাম সহনীয় রাখতে সারা দেশের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন অনিয়মে অসাধুদের আইনের আওতায় আনা হচ্ছে। আজও (বুধবার) সারা দেশে পেঁয়াজ, ডিম, আলুসহ বিভিন্ন পণ্যের দাম সহনীয় রাখতে তদারকি করা হচ্ছে। তবে পেঁয়াজের দাম যেহেতু হঠাৎ করে বেড়েছে, তাই কেন দাম বাড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম