রাত ১:৪৬ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর তথ্য অনলাইনে এন্ট্রির সময় বাড়ল

১০:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের ডাটা অনলাইনে এন্ট্রি করার সময়সীমা বাড়ানো হয়েছে। ১০ অক্টোবর থেকে বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

বুধবার ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এ তথ্য।

এর আগে গত ৯ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস)-এর মাধ্যমে আগ্নেয়াস্ত্রের নবায়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের ডাটা অনলাইনে এন্ট্রি করার সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় প্রয়োজনীয় কাগজপত্র মূল লাইসেন্স, এনআইডি ও টিন সার্টিফিকেটের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি, লাইসেন্সধারীর স্বাক্ষরসহ জমা প্রদান করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের তথ্য জমা দিতে ব্যর্থ হলে অথবা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অবহেলার কারণে তথ্য ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএএমএস)-এ আপলোড করা সম্ভব না হলে ডিএএমএস সিস্টেম ব্যবহার করে ভবিষ্যতে কোনো আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা যাবে না।

এর আগে গত ৩ অক্টোবর গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ১০ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

 

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম