রাত ১:০১ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সারাদেশে এবার ৩২৪০৮ মণ্ডপে দুর্গাপূজা

৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ চলতি বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

গত বছর এ সংখ্যাটি ছিলো ৩২ হাজার ১৬৮টি৷ এ বছর ঢাকা মহানগরীতে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ২৪৫টি মন্দিরে, গত বছর এ সংখ্যাটি ছিলো ২৪২টি।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

এতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ সভাপতি ডি এন চ্যাটার্জি, তাপস কুমার হাল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন মণ্ডলসহ আরও অনেকে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে যে দুর্গোৎসব আসছে, তাতে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

চলতি বছর দুর্গাপূজার আগে দেশের ৩৫টি স্থানে মন্দির, মণ্ডপে হামলা ও ভাংচুরের পরিসংখ্যান উপস্থাপন করেন পরিষদ নেতারা।

চন্দ্রনাথ পোদ্দার লিখিত বক্তব্যে বলেন, এই সময়টিতে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়ে যায়, আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করে। সারা বছর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, প্রতিমা ভাঙচুর, জায়গাজমি ও মন্দির-শ্মশান জবরদখল, অপহরণ করে ধর্মান্তরিতকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। পূজাকে সামনে রেখে হামলা বেড়ে যায়। ইতোমধ্যে প্রায় দশটা জেলা থেকে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনার খবর পেয়েছি আমরা।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করেছে।

আলোচনা শেষে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ইতিবাচক বলে মন্তব্য করেন পরিষদ নেতারা।
চন্দ্রনাথ পোদ্দার বলেন, আগামী জানুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দুঃখজনক বাস্তবতায় ‘নির্বাচন ও নির্যাতন’ ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে সনাতন সম্প্রদায়ের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনের পূর্বাপর শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বর্তমান সরকার এবং সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রতি যথাযথ ভূমিকা পালনের অনুরোধ জানাই। বিশেষ করে অতীতে যে সকল ব্যক্তি সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে, তাদেরকে নির্বাচনে প্রার্থী না করার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

তাছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব, লক্ষ্মীপূজা ও কালীপূজা চলাকালীন সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন পরিষদের নেতারা।

জাতীয়, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম