বিকাল ৫:০৫ ; শনিবার ; ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ, বিভিন্ন স্থানে বিক্ষোভ

১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
Spread the love

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বোরোচিত ইসরাইলির টানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচি পালনকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য বক্তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপেরও আহ্বান জানান। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর

মৌলভীবাজারে টাউন ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদের সভাপতি মুফতি রশিদুর রহমান ফারুক। বক্তব্য দেন মুফতি শামসুদ্দোহা, মাওলানা গিয়াস উদ্দিন, কারী শামসুল হক, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মুগনি, মাওলানা আহমদ বিলাল, মাওলানা উত্তরসূরি, মাওলানা আব্দুস সালাম তালুকদার, মাওলানা আহমদ আফজল বর্ণবী। দাগনভূঞায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। বক্তব্য দেন অধ্যক্ষ হাফেজ সাইদুল হক, মাওলানা মামহমুদুল হাসান লক্ষ্মীপুরী, মাওলানা জাকির হোসেন, মাওলানা শহীদুল ইসলাম।

নাসিরনগরে উলামা পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, মুফতি মুখলেছুর রহমান, মাওলানা তামজিদুল হক এনামী, হাফেজ ইকবাল, হাফেজ হোসাইন আহমেদ।

আশুগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেন হাফেজ মো. হাবিবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম সোহাগপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর, মাওলানা আব্দুল্লাহ আল জিলানী, মাওলানা মো. ইব্রাহিম।

ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাসলিম উদ্দিন আহমেদ, সাব-রেজিস্ট্রার জামে মসজিদের খতিব হাফেজ আবু বকর সিদ্দিক।

সাতক্ষীরা ইমাম সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম ফারুকী, তরিকুল ইসলাম, হাফেজ জুলফিকার আলী, শাহাদাত হোসেন। বালিয়াকান্দিতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি এসএম দাউদ খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান আলী মোল্লা দলু, সামসুল আলম ও নুরুল ইসলাম।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!