রাত ৯:১৩ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি: রুহুল আমিন হাওলাদার

১২:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটিই আশা করেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।

বুধবার দুপুর ১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পূর্বের জোট বজায় রেখে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি পূর্বের জোটই বজায় থাকবে। তবে পার্টির চেয়ারম্যান শিগগিরই এ বিষয়টি নিশ্চিত করবেন।

পটুয়াখালী-১ আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিবেশ পরিস্থিতি এবং জোটের সার্বিক সিদ্ধান্তের ওপর এটা নির্ভর করছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে জাতীয় পার্টির তিনশ আসনেই নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উল্লাহ হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদসহ জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে আগমনের পর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু মিয়ার জানাজায় অংশগ্রহণ করেন।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম