রাত ৮:৩৬ ; মঙ্গলবার ; ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাজধানীতে ফের ৩ বাসে অগ্নিসংযোগ

১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
Spread the love

বিএনপির দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি ঘিরে শনিবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। অবরোধের সমর্থনে এদিন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় একাধিক যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টার ও নিউমার্কেটসংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, দুর্বৃত্তরা আকস্মিক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা যাতে জনসাধারণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

এদিকে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর যুগল বিশ্বাস যুগান্তরকে জানান, সন্ধ্যার দিকে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

তিনি জানান, বাসটি উত্তরা থেকে ছেড়ে পোস্তগোলার উদ্দেশে রওনা দেয়। যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে আসার পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দিকে সায়েদবাদ এলাকাতেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার। এতে সড়ক, রেল, নৌ এবং আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।

এর আগে তাদের প্রথম দফার চারদিনের অবরোধ কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার। এছাড়া ২৮ অক্টোবর থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা ঢাকার রাজপথে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা