; ;
facebook Youtube google+ twitter
×

গুলিস্তানে দিন-দুপুরে বাসে আগুন

4:56 pm, November 6, 2023
Spread the love

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে বাসের সবগুলো আসন পুড়ে গেছে। তবে কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন দেওয়া হলে বাসের যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার বিষয়ে আজ দুপুর ২টা ৫ মিনিটের দিকে তারা তথ্য পায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে। দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন গতকাল রোববার ভোর ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সারা দেশে ১৩টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় দলটি ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।

দুদিন বিরতি দিয়ে রোববার থেকে আবার দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। একই ধরনের কর্মসূচি পালন করছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ও দল।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা