; ;
facebook Youtube google+ twitter
×

গ্রহণযোগ্য নির্বাচনে কোনো দলের অংশগ্রহণ ‘ম্যান্ডেটরি’ নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

10:05 pm, November 21, 2023
Spread the love

বিএনপিকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ দলের অংশগ্রহণ ‘ম্যান্ডেটরি’ নয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, সবার অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়। একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গঠনতন্ত্র ও সংবিধানে বিশ্বাস করে না- এরকম কাউকে দিয়ে শুধু শোভাবর্ধনের জন্য লোক দেখানো বা শোভাবর্ধনের প্রয়োজন নেই। নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি নয়।

লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বাধীন কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, অন্যান্য মিশনের মতো এটি একটি অগ্রগামী মিশন। তারা ফিরে গিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে অ্যাফোর্ট প্রতিবেদন দেবেন। সময় খুবই সংক্ষিপ্ত। তারা একেবারে শেষমুহূর্ত বা দেরিতে এসেছেন। তারা রিপোর্টটি খুব দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। কমনওয়েলথের যারা কর্তাব্যক্তি আছেন, তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তারা আসবে কি আসবে না।

শাহরিয়ার আলম বলেন, আমরা প্রত্যাশা করছি তারা আসবেন। আমরা নিশ্চিত করেছি যে, তাদের যে লজিস্টিক সাপোর্ট দরকার, সেটি আমরা দেব। তারা আমাদের প্রটোকল টিমের সঙ্গে বৈঠক করেছেন। তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এলে আমরা সব ধরনের সহযোগিতা করব। তাদের সঙ্গে শুধু যে নির্বাচন নিয়ে আলাপ করেছি তা নয়। কমনওয়েলথের সঙ্গে আরও অনেক ব্যাপারে আমাদের যোগাযোগ আছে। অভিবাসন, নারীর ক্ষমতায়ন বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোয় আমরা অব্যাহতভাবে সহযোগিতা করে যাব।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা জানেন- বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় নির্বাচনের সময় একটু ক্যায়োটিক উত্তেজনাপূর্ণ থাকে। তারা ওয়াকিবহাল।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা