; ;
facebook Youtube google+ twitter
×

৪ পরীক্ষার্থীর ‘টাইম আউটে’ আটকে গেল শিক্ষক হওয়ার স্বপ্ন

11:04 pm, December 9, 2023
Spread the love

মাত্র ১০ মিনিট সময় বিলম্ব হওয়ায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় বসতে পারলেন না ভোলার চার পরীক্ষার্থী। দেরি করে হলে প্রবেশ করলেও দায়িত্বরত পরীক্ষা কমিটির শিক্ষকদের আপত্তিতে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতে ওই পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে এসে কান্নায় ভেঙে পড়েন।

পরীক্ষা শুরু সকাল ১০টায়। কিন্তু সড়কে পরীক্ষাকালীন যানজটের কারণে কেন্দ্রে উপস্থিত হতে প্রায় ১০ মিনিট দেরি হয়।

এ বছরই বয়সের কারণে অনেকরই শেষবারের মতো সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে এমন ঘটনা যেন ক্রিকেটের ‘টাইম আউট’-এর মতো— অনেকটা পরীক্ষার হল থেকেই আউট হয়ে যাওয়ার মতো অবস্থা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

ভোলার চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়ন থেকে সকাল সাড়ে ৬টায় বাসে রওনা দেন নাজনিন নাহার ঝুমু। লক্ষ্য ছিল সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিয়ে চাকরি পেয়ে নিজের স্বপ্ন পূরণের। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। পরীক্ষাকালীন শহরে হঠাৎ যানজটের কারণে ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে সময় লাগে ৯.৪০ মিনিট। পরে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করতে যান হলে।

কিন্তু হলে প্রবেশ করার আগেই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তারা ১০ মিনিট দেরিতে আসায় তাকে বের করে দেন। এর পর নাজনিনের আর পরীক্ষা দেওয়া হয়নি।

শুধু নাজনিন নয়, একই সময় বোরহানউদ্দিনের হাবিবা, জেরিন ও দৌলতখান থেকে পরীক্ষা দিতে আসা লিপি আক্তারকেও পরীক্ষা দিতে হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমন ঘটনার পর সবাই পরীক্ষাকেন্দ্রের বাইরে এসে কান্নায় ভেঙে পড়েন। এদের কেউ কেউ এবারই শেষবারের মতো প্রাইমারি পরীক্ষায় অংশ নিতে এসেছিল। কিন্তু ১০ মিনিটের আক্ষেপ আজীবন থেকে যাবে তাদের।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা সফিকুল ইসলাম জানান, চারজন নাকি দুজন, না একজন— তা আমাদের দেখার বিষয় না। আমাদের সরকারি নির্দেশনা আছে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে আসন গ্রহণ করতে হবে এবং সকাল সাড়ে ৯টার পর ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, বের হতে পারবে না। সুতরাং কেউ পরীক্ষা দিতে আসছে পরে তাকে বের করে দেওয়া হয়েছে— এমন কোনো তথ্য নেই বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে ২০ মিনিট দেরি করে এলেও শিক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া উচিত ছিল। আমাকে যদি আগে বিষয়টি জানানো হতো, তা হলে কোনো কিছু করা যেত। যেহেতু আমাকে পরে জানানো হয়েছে, সেহেতু এখন আর দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভোলা জেলার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩৫০ শূন্যপদের বিপরীতে প্রায় ১৬ হাজার চাকরিপ্রত্যাশী ৩০ কেন্দ্রে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিয়েছেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা