দুপুর ১২:৩০ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ কর্মকর্তা আহত

১০:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
Spread the love

বগুড়ার গাবতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার তিনমাথার মোড়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- গাবতলী থানার এসআই আবদুল কুদ্দুস, এএসআই এনামুল হক ও এএসআই জয়দেব কুমার সাহা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা পৌনে ২টার দিকে পুলিশ সদস্যরা গাবতলীর তিনমাথা মোড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিএনপি নেতা পৌর মেয়র সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল।

মিছিলের মাঝ থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুলিশ কর্মকর্তা আবদুল কুদ্দুস, এনামুল হক ও জয়দেব কুমার সাহা আহত হন। এছাড়া তারা প্রায় ২০০ গজ দূরে গিয়ে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

আহত পুলিশ কর্মকর্তাদের প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে এদের একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিএনপির নেতাকর্মীরা শুধু পুলিশকে লক্ষ্য করে নয়; একটু দূরে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

তবে গাবতলী পৌরসভার মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম দাবি করেন, মামলা দিয়ে নির্বাচনী মাঠ ফাঁকা করতেই পুলিশ বা আওয়ামী লীগের কেউ ষড়যন্ত্রমূলকভাবে এ ককটেল বিস্ফোরণ করেছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!