; ;
facebook Youtube google+ twitter
×

চুরি করতে ভেতরে ঢোকার পর আটকা পড়ল ২ চোর

10:57 pm, December 13, 2023
Spread the love

বরিশাল নগরীর একটি মোবাইল শো-রুমে চুরি করতে ঢোকার পর আটকা পড়েছে দুই চোর। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ গিয়ে ২ জনকে আটক করেছে। বুধবার সকাল ৮টায় নগরীর বগুড়া রোডে একটি মোবাইল শোরুমে এ ঘটনা ঘটে।

শো-রুমের স্বত্বাধিকারী জিয়া জানান, ৭ জনের একটি চোর চক্র তার দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে; এ সময় এক পথচারী বিষয়টি তাকে জানান এবং পুলিশকে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে শো-রুমের ভেতরে আটকে থাকা চোর চক্রের দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। তবে শোরুম থেকে কোনো মোবাইল তারা বের করতে পারেনি এর আগেই ধরা পড়ে যায়।

বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুর রহমান জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফারুক ও রাজু নামে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করি। তাদের বাড়ি কুমিল্লা এলাকাতে বলে জানায় তারা। শোরুমের বাহিরে থাকা বাকি ৫ জন পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। এরা একটি বড় সঙ্ঘবদ্ধ চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে জানায়- দোকানের সম্মুখে চাদর আড়াল করে শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে তারা।

তিনি জানান, দুজনের মধ্যে একজনের নামে দুটি মামলা রয়েছে, যার একটি মামলায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক করা হয়েছিল। বাকিদের ধরতে জিজ্ঞাসাবাদ চলছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা