সকাল ৯:৪৯ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে কত আসনে সমঝোতা, যা জানালেন ওবায়দুল কাদের

১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
Spread the love

আওয়ামী লীগের শরিক ১৪ দল ও মিত্র জাতীয় পার্টির সঙ্গে দলটির কত আসনে সমঝোতা হয়েছে এ বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্ট করেননি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিষয়টি অস্পষ্ট রেখে তিনি রোববার বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ওবায়দুল কাদের।

এ সময়ে তাকে প্রশ্ন করা হয়, মনোনয়ন প্রত্যাহারের আরও মাত্র চার ঘণ্টা বাকি, শরিক ও মিত্রদের কতটি আসনে ছাড় দিয়েছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করেন। মাত্র চার ঘণ্টার ব্যাপারই তো। সব স্পষ্ট হয়ে যাবে।

আওয়ামী লীগ প্রার্থিরা কয়টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, এমন প্রশ্নে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের সভাপতির চিঠির মাধ্যমে প্রার্থিরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। একটু অপেক্ষা করেন, সবকিছু অস্পষ্ট হয়ে যাবে।

‘এ বিষয়ে আমার আগাম ঘোষণা দেওয়া ঠিক হবে না। আমরা জাতীয় পার্টি ও শরিকদের নির্দিষ্ট সংখ্যক আসনে সমঝোতার ধারনা দিয়েছি। তাদেরও চাওয়া আছে। আমাদেরও সামর্থ্যের ব্যাপার আছে। সবমিলে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।’

জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে সমঝোতা হয়েছে এমন ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, রদবদল যা হওয়ার এই চার ঘণ্টার মধ্যেই হয়ে যাবে। তাদের সঙ্গে আমাদের বারবার কথাবার্তা হয়েছে।শুধু আসন বণ্টন নিয়ে নয়; সমসাময়িক রাজনৈতিক আরও বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই। তারাও চায় দেশ স্থিতিশীল থাকুক।’

মিত্র ও শরিকরা আশ্বাস পাওয়া আসনগুলোতে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞেস করেন। আমাদের মধ্যে তো আন্তরিক আলোচনা হয়েছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!