সকাল ১১:২১ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

২০২৪ সালে বিশ্বের ৩০ দেশে নির্বাচন

১০:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক::২০২৪ সালের নির্বাচনে অর্ধেক বিশ্ব এবং ৩০টি দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এর মধ্যে প্রধান ৫টি নির্বাচনের দিকে নজর সবার।

আগামী বছরের ৫ নভেম্বর আমেরিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। এ নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় এলে মেয়াদপূর্তিতে তার বয়স দাঁড়াবে ৮৬ বছর।

ডোনাল্ড ট্রাম্প কি ফিরে আসতে পারেন? রাশিয়ায় কেউ কি ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করবে?

জরিপে দেখা গেছে, বেশিরভাগ ভোটার মনে করেন নেতিবাচক প্রভাব এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও খুব বেশি বয়সি ডেমোক্র্যাট নেতার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প একাধিক ফৌজদারি মামলাসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করছেন।

আগামী বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ ডিসেম্বর পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন। এতে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পুতিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি ১৯ বছরের সাজা ভোগ করছেন।

২০২৪ সালের এপ্রিল-মে মাসে ভারতের প্রায় এক বিলিয়ন মানুষ তাদের নেতা নির্বাচনে ভোট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আশা করছে।

২০২৪ সালের জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ৪০ কোটির বেশি মানুষ ভোট দেবেন। বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জের মধ্যে থাকা এই জোট নতুন নেতৃত্ব নির্বাচন করবে।

২০২৪ সালের জুনে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্বের অনেক দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!