; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

6:19 pm, January 13, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল।

তিনি জানান, শনিবার সকাল ৯টায় বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে না গেলেও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ অনুভব হয়। আগামী তিন চারদিন শীতের এ তীব্রতা অব্যাহত থাকতে পারে। এর পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

এদিকে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। কয়েকদিন ধরে তীব্র শীতের পাশাপাশি বইছে হিমেল বাতাস। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এছাড়া দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালের আকাশে। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

বরিশাল নগরীর কেডিসি এলাকার বাসিন্দা রিকশাচালক শামীম বলেন, হঠাৎ বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। এতে রিকশা নিয়ে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। সকালে কুয়াশা কারণে রাস্তা ঘাটে লোকজন থাকে না। তাই রোজগারও কমে গেছে।

বরিশাল নগরীর চরেরবাড়ি এলাকার বাসিন্দা তানিম হোসেন বলেন, আমরা যারা নদীর পাড়ে বসবাস করি তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছি। এখানে প্রচুর বাতাস। ঘর থেকে বের হওয়াই মুশকিল।

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা