সকাল ৯:১৪ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের বাকেরগঞ্জে আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিসাধন সহ ১৪ দোকান ও ৫ ঘর পুড়ে ছাই

৯:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪
Spread the love

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান ও ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২ ফেব্রয়ারি) ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি
বাজার এ এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের তিনটি ইউনিট
ঘটনাস্থলে যায় এবং দুই ঘন্টার অধিক সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।ক্ষতিগ্রস্থদের দাবি অনুযায়ী অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি
সাধন হয়েছে।তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কোন
তথ্য দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ
স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা
ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সাথে বরগুনার বেতাগী ও
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি
ইউনিট মিলে সকাল ৬ টার দিকে পুরোপুরি আগুন নেভানের কাজটি সম্পাদন করি। তিনি
বলেন, আগুনে বাজারের ৯ টি দোকান ও ৫ টি বসতঘর পুড়ে গেছে, তবে কোন হতাহতের
খবর আমরা পাইনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে
তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

নিয়ামতি বাজারের বাসিন্দা জাকির হোসেন জানান, আগুনে বাজারের বেকারি
ব্যাবসায়ী কমল সাহার দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটরের দোকান, লাভলু

খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটারের দোকান, ইন্দ্রজিৎ কর্মকারের
দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান, অশোক কুমারের ডেকরেটরের দোকানসহ মোট
নয়টি দোকান ও ৫ টি বসত ঘর পুড়ে গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন, খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাৎক্ষনিক যায় এবং ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!