বিকাল ৪:৩৫ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের ১০ বীর মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে ফুল ও উপহার সামগ্রী দিলেন ডিসি

১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধাদের বাড়িতে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজখবর নেন।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবছর ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে পাঁচজন বরিশাল মহানগরীর এবং পাঁচজন সদর উপজেলার বাসিন্দা।

সম্মাননাপ্রাপ্তরা হলেন মহানগরীর মোসলেম আলী খান, মরহুম ছত্তার সন্যামত, আলতাফ হোসেন, আবদুল কাদের, মরহুম আনোয়ার হক।

এছাড়া সদর উপজেলার তোফাজ্জেল হোসেন মল্লিক, জাহিদ হোসেন, সুলতান আহম্মেদ শরীফ, আব্দুল মান্নান গাজী ও হারুন আর রশিদ।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, বীর মুক্তিযোদ্ধারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!