রাত ৯:১১ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন ভোটের বৈধতা প্রশ্নে রুল

৯:১৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪
Spread the love

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৪ কেন অবৈধ, বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

রিটে নৌ সচিবকে ১ নম্বর বিবাদী করা হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত বিআইডব্লিউটিএর আরও পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। এর মধ্যে নৌসচিব ছাড়া অন্য সবাইকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

গত ৯ মার্চ অনুষ্ঠিত হয় বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। পরেরদিন ফলাফল ঘোষণা করা হয়। এ নিয়ে একটি দৈনিক পত্রিকায় ভোটগ্রহণের দিনই ‘অভিনব তফশিলে আট বছর পর নির্বাচন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

এর পরবর্তী কার্যদিবসে প্রতিবেদনটি বেঞ্চের দৃষ্টিতে আনেন আপিল বিভাগের আইনজীবী মন্টু চন্দ্র ঘোষ। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে তাকে হলফনামাসহ রিট পিটিশন (দরখাস্ত) দাখিল করতে বলেন। বৃহস্পতিবার এই রিটের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে ভোটগ্রহণের অন্তত ৩০ দিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশের বিধান থাকলেও তা লঙ্ঘন করে চার দিন আগে ৫ মার্চ তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করা হয়। গঠনতন্ত্র লঙ্ঘণ করে প্রেষণে থাকা পছন্দের কর্মকর্তাদেরও ভোটার তালিকাভুক্ত করা হয়।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!