সকাল ১১:১০ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দান বাক্স টাকার চোর ভিডিও ফুটেজে, জনস্বার্থে আইনজীবীর মামলা

১১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪
Spread the love

মির্জা ইয়ার উদ্দিন খলিফা মাজার ও মাদ্রাসার দান বাক্স ভেঙে টাকা-পয়সা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগের অনুকূলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের প্রমাণের ভিক্তিতে বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১৯ মার্চ বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলা আমলে নিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআরআই’র নির্দেশ দেন।

থানায় গিয়ে পুলিশের সহযোগিতা না পেয়ে জনস্বার্থে আদালতে মামলা দায়ের করেন এ্যাড. মিজানুর রহমান (৪৩)। গত ২৩ ফেব্রুয়ারি ভোর ৫ টায় নগরীর অক্সফোড মিশন রোড গলির মুখে লাইট পোস্টের সাথে লাগানো ওই দান বাক্স ভেঙে টাকা-পয়সা নেয়ার ঘটনা ঘটে। দায়েরকৃত মামলার বাদী একজন আইনজীবী এবং নগরীর মুসলিম গোরস্থান রোডের এ্যাড. আব্দুর মজিদ মুন্সীর পুত্র। মামলা সূত্রে জানা যায়, ঘটনার সময় নামাজের উদ্দেশ্যে উঠে মিজানুর রহমান। এমন সময় বাহিরে লোহার রড দিয়ে বাক্স ভাঙার শব্দ পান।

সামনের ভবনের ২য় তলার ব্যালকুনিতে গিয়ে দেখতে পান ওই সময়ে চুরির ঘটনা। তার ডাক-চিৎকার শুনে দায়েরকৃত মামলার স্বাক্ষীরাসহ কিছু সংখ্যক স্থানীয় ব্যক্তি ছুটে আসে। এর একটু আগেই চোরের দল দ্রুত দান বাক্সের টাকা-পয়সা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাদী তার বসতঘরের সামনে লাগিয়ে রাখা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে পুরো ঘটনা দেখতে পান। ঘটনার অনুকূলে থানা পুলিশের সহযোগিতা না পেয়ে এ্যাড. মিজানুর রহমান বাদী হয়ে ভিডিও ফুটেজে থাকা ২ ব্যক্তিসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। প্রাথমিক পর্যায় কোতয়ালি থানায় গিয়ে আইনি সহযোগিতা না পাওয়ায় স্থানীয় অধিকাংশ মুসুল্লির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে পুলিশের সঠিক দায়িত্ব কর্তব্য নিয়ে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!