রাত ১১:৪০ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পটুয়াখালীতে বিরোধীয় জমি দখলে নিতে চাদাবাজী মামলার অভিযোগ

৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান করার অন্তরালে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে মাওলানা এ,কে,এম, আবদুস সালাম’র বিরুদ্ধে।আবদুস সালাম দুমকি উপজেলার নলদোয়ানী এলাকার আঃআউয়াল রুস্তুম মুসল্লীর পুত্র।আবদুস সালামের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে স্থানীয় মৃত আতাহার সিকদারের পুত্র মোঃ সাইফুল ইসলাম শাহিন ও তার ভাইদের সাথে। নলদোয়ানী আব্দুস সালাম নূরানী মাদ্রাসা করতে গেলে জমির বন্টন নিয়ে সাইফুল ইসলাম ও আব্দুস সালামের সাথে বাকবিতন্ডা হয়।

 

এরই ধারাবাহিকতায় ২০২০ সনের১৪ই নভেম্বর মাসে শাহিন গংদের ৭/৮টি গাছ জোরপূর্বক কাটিয়া নিয়ে যায় আবদুস সালাম সহ তার লোকজন।এব্যাপার আবদুস সালাম সহ তিন জনকে বিবাদী করে দুমকি থানায় অভিযোগ করেন সাইফুল ইসলাম শাহীন।২০২২সনের ২৪ সেপ্টেম্বর শাহীন গংদের বসত বাড়ীতে হামলা চালায় আবদুস সালাম সহ তার লোকজন। এ বিষয়ে ৩০সেপ্টেম্বর দুমকি থানায় আবদুস সালামসহ ৮জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন সাইফুল ইসলাম শাহিন। এ নিয়ে বহুবার শালিস মিমাংসার বৈঠক হলেও কোন ফয়সালা না পেয়ে সাইফুল ইসলাম শাহিন বাদী হয়ে পটুয়াখালি বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে আঃ সালাম সহ ১০ জনকে বিবাদী করে দেওয়ানী মোকদমা দায়ের করেন যাহার নং ৫৫৪/২২।

বিরোধীয় জমিতে গত২৮ মার্চ মাদ্রাসার টিনের বেড়ার ভীতরে পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করে।এ বিষয়ে সাইফুলের ছোটভাই আঃ মন্নান দুমকি থানায় জানালে থানার সুযোগ্য অফিসার ইনচার্জ তাতক্ষনিক পুলিশ অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ বন্ধ রাখতে বলেন। ঘটনা স্থলে পুলিশ আসায় ক্ষিপ্ত হয়ে আঃ সালাম নলদোয়ানী এলাকার জালাল মন্সির পুত্র মোঃমজিবুর রহমানকে বাদী করে সাইফুল শাহিন তার ছোট ভাই আঃ মন্নান সহ অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে মামলা দায়ের করেন যার নং সি,আর ৫৪/২৪।এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম শাহিন বলেন”আমরা ন্যায় বিচার চাই।কর্ম করার কারনে আমরা তিন ভাই বিভিন্ন জেলায় বসবাস করি।তারপরেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আঃ সালামগং রা।এ ব্যাপারে চাঁদাবাজি মামলার বাদী মজিবুর রহমান বলেন”ওরা মিস্ত্রি দের মারছে,মালজিনিস ফালাইয়া দিছে এই জন্য মামলা হইছে।

 

মামলার স্বাক্ষি মিস্ত্রিরা বলেন আমাদের কেউ মারধরও করেনি চাদাও চায়নি ।এ ব্যাপারে মাওঃআব্দুস সালাম বলেন ” আমি ক্রয় সুত্রে ও এওজবন্টন মুলে এজমির মালিক।কিছু হলেই ওরা পুলিশ আনে।এবার বুঝবে মজা।কয়েকদিন পরপর কোটের বারান্দায় হাজিরা দিলেই দমন হইবে।”অত্র মাদ্রাসার সাবেক সুপার বলেন” এই জমিতে বিরোধের কথা শুনেছিলাম তবে পরে স্থানীয় পর্যায়ে সমাধান হয়েছে এমনটা শুনেছি।”মাদ্রাসা সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন”এই জমি নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয় শুনেছি।”নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে জানান আঃসালাম অনেকটা জোরপূর্বক এ জমি দক্ষলে নিয়ে মাদ্রাসা বানাচ্ছে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!