রাত ১১:৩৩ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

স্বামীর অভিমান ভাঙাতে গিয়ে নির্যাতনের শিকার তরুণী, ভিডিও ভাইরাল

১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৪
Spread the love

পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। দুই দিন ধরে ফেসবুকে ভেসে বেড়ানো ভিডিওর কমেন্ট বক্সে নানান মন্তব্য করছেন নেটিজেনরা।

ওই ভিডিওতে দেখা যায়, ঈদের দিন দুপুরে পটুয়াখালীর বাউফলের কালাইয়া কলেজ রোড এলাকায় সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরিহিত ২৬-২৭ বছরের এক তরুণ ও কালো সালোয়ার কামিজ পরা এক তরুণী হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। তরুণের পরনে থাকা পেছনের দিকে কালো পাঞ্জাবি অর্ধেক ছেড়া।

হেঁটে যাওয়ার একপর্যায়ে তরুণীকে একটি নির্মাণাধীন ভবনের সামনে বেধড়ক কিলঘুসি মারছেন ওই তরুণ। চুল ধরে টানাটানি করছেন। এরপর ওই তরুণ সামনের দিকে হাঁটতে থাকলে তরুণী পিছন থেকে তরুণের হাত ধরে অভিমান ভাঙানোর চেষ্টা করে। এরপর দুজনে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে তরুণ ফের ওই তরুণীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তরুণী উঠে পুনরায় ওই তরুণের হাত ধরে সামনে হাঁটতে থাকে। একপর্যায়ে একটি বাসার সামনে তরুণীকে চুলের মুঠি ধরে কিলঘুসি মারতে থাকেন এবং ধাক্কা মেরে আবারো রাস্তার পাশে ফেলে দেন।

এভাবে দফায় দফায় তরুণীকে মারধর করা হয়। ওই সময় রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও কেউ এগিয়ে আসেননি। ঈদের দিন সন্ধ্যার দিকে ৪৬ সেকেন্ডের ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

শুক্রবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নির্যাতিত তরুণীর নাম মিম। তার বাবার নাম মিলন। কালাইয়া লঞ্চ ঘাট এলাকায় তাদের বাসা। গত এক বছর আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল নামের এক তরুণের সঙ্গে তার বিয়ে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতিত ওই তরুণীর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, ঈদের দিন ওই তরুণ তার শ্বশুরের বাসায় আসেন। এরপর স্ত্রীর সঙ্গে মান অভিমান করে বাসা থেকে বের হয়ে যান। স্ত্রীও তার পিছু নেয়। এক পর্যায়ে রাস্তায় অভিমান ভাঙানোর চেষ্টা করলে তরুণীকে মারধর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, ওই তরুণ জোড় কদমে হেঁটে যাচ্ছেন আর তরুণী তার পিছন দিক থেকে কালো পাঞ্জাবি ধরে তাকে থামানোর চেষ্টা করতেই পাঞ্জাবির পিছনের অংশ ছিঁড়ে যায়। তখন ওই তরুণ ক্ষুব্ধ হয়ে তরুণীকে কিলঘুষি মারতে থাকেন। এভাবে তরুণীকে কয়েক দফায় মারধর করা হয়।

এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। তবে নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!