সন্ধ্যা ৭:০০ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ৩ লাখ রেণুপোনা ও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, ৯ জেলের জরিমানা

৯:১১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের হিজলা ও মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ রেণুপোনা, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করার পাশাপাশি ৯ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশ। এ ঘটনায় তাদের আর্থিক জরিমানাও করা হয়।

হিজলা ও মুলাদী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি ট্রলার থেকে প্রায় ৩ লাখ গলদা রেণুপোনা, রেণুপোনা ধরার ২২টি অবৈধ জাল, ৬ কেজি পাঙ্গাশের পোনা ও রেণুপোনা ধরার সরঞ্জাম, ৯টি হাড়ি, ৪টি ড্রাম ও এক ড্রাম রাসায়নিক তরল জব্দ করা হয়েছে।

পাশাপাশি ৪ জেলেকে আটক করা হয়। পরে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা রেণুপোনা নদীতে অবমুক্ত এবং অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অপরদিকে, উপজেলার কাউরিয়া বাজার, বাহেরচর ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি ৪ জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল, একটি মশারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি এক জেলেকে আটক করা হয়। ওই জেলেকেও ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!