; ;
facebook Youtube google+ twitter
×

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের ছিনতাই মামলায় সহকারী শিক্ষক কারাগারে

8:33 pm, May 21, 2024
Spread the love

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা ছিনতাই মামলায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষক নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের বিচারক স্বপন কুমার দাস এ নির্দেশ দেন। মামলার পর থেকে অভিযুক্ত জামিনে ছিলেন।

গত ২৫ জানুয়ারি উপজেলার ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বাদী হয়ে সহকারী শিক্ষক আসলামের (বিএসসি) বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শাহিন জামান।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম বিএসসি সহকারী প্রধান শিক্ষক পদে একটি ভুয়া নিয়োগপত্র নিয়ে আসেন। এ নিয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক আসলাম বিএসসি বিদ্যালয়ের সব শিক্ষকের হাজিরা খাতা অফিসকক্ষ থেকে ছিনতাই করে নিয়ে যান। এবং প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢুকে তাঁকে লাঞ্ছিত করে টাকা-পয়সা নিয়ে যান। পরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে আসলাম বিএসসির বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে এ মামলাটি করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘আসলাম বিএসসির বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে। অফিসকক্ষে তিনি আমাকে লাঞ্ছিত করেন, যা বিদ্যালয়ের সকল শিক্ষক অবগত রয়েছেন। বর্তমানে তাঁর সরকারি অংশের অনুদানের টাকা (মান্থলি পেমেন্ট) বন্ধ রয়েছে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা