রাত ২:২২ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে বরযাত্রীর মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষ,নিহত-১ আহত ১০

২:০৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৪
Spread the love

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধিঃ

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বরযাত্রীর মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত হয়েছেন অন্তত ১০ জন। উপজেলার আটিপাড়া গ্রামের সরদার বাড়ির সামনে বরযাত্রীর মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরযাত্রী পক্ষের কলেজ পড়ুয়া এক ছাত্রী নিহত হয়। এছাড়া ১০ জন যাত্রী আহত হয়। ২ ঘন্টা ছিলো যানবাহনের দীর্ঘ লাইন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও যানবাহন চলাচল স্বাভাবিক করেন। ১৯ জুন বুধবার দুপুর ২ টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়,ঝালকাঠী জেলার কৃষ্ণ কাঠি গ্রামের মোঃ নুরুল হক হাওলাদারের ছেলে বর মোঃ রাসেল হাওলাদার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে মোঃ লিটন ফকিরের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী বহনকারী ১টি প্রাইভেট কার ও ২ টি মাইক্রোবাস উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ির সামনে পৌছামাত্র হঠাৎ বৃষ্টি ও বাতাসের কারনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। এসময় গাড়িবহরে থাকা টয়োটা নোহা ঢাকা মেট্রো -চ- ১৩- ৩১০১ মাইক্রোবাস পাশ কাটিয়ে উঠতে গেলে ঢাকা থেকে বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব, ১১-৭৯৬৭) তার নির্বাধিত সাইড থেকে ডানে সরে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

মাইক্রোবাসে বরযাত্রী কলেজ পড়ুয়া ছাত্রী ঝালকাঠি জেলার কৃষ্ণ কাঠি গ্রামের আব্দুল জলিলের মেয়ে বৃষ্টি আক্তার ( ১৭) সহ ১০/১২ জন আহত হয়। মাইক্রোবাসটি ধুমরে মুছরে যায় এবং বরযাত্রীরা মাইক্রো বাসের মধ্যে আটকা পড়ে যায়। এ খবরে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের টীম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মাইক্রোবাসের বরযাত্রীর পক্ষের গুরুত্বর আহত বৃষ্টি আক্তারসহ আহত যাত্রীদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি আক্তারকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও গুরুতর আহত হন বরযাত্রী জুয়েল (১৯), মাইক্রোবাস ড্রাইভার মোঃ আলিফ , বরযাত্রী নাদিম হাওলাদার (৩৫), নাজমুল হাওলাদার(২১), সাকিব (১৯), বাসের ড্রাইভার এরশাদ গুরুতর আহাত হন। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়। নিহত বৃষ্টি আক্তার বরের সম্পর্কে ভাগ্নি হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা খুবই মর্মান্তিক। মহাসড়কে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছিল আমরা তাৎক্ষণিক যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। দুর্ঘটনা ঘটনায় পরিবহনের ড্রাইভারকে আসামি করে নিহতের পরিবারের ভাই বাদী হয় উজিরপুর মডেল অভিযোগ দায়ের করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!