বিকাল ৩:৩১ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মহিপুরে অপারেশন থিয়েটারে আয়া দিয়ে সন্তান প্রসব, বিশ্রামে চিকিৎসক

১০:৫৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪
Spread the love

পটুয়াখালীর কলাপাড়ায় কেয়ার মডেল নামে একটি বেসরকারি হাসপাতালে নবজাতক মৃত্যুর অভিযোগ ওঠেছে। অভিযোগ রয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে ওই হাসপাতালের আয়া নিজেই সন্তান প্রসব করানোর চেষ্টা করেন। এসময় কোনো চিকিৎসক ছিলেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগে থেকেই বাচ্চা মায়ের গর্ভে মারা গেছে।

 

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে ঘটে এ ঘটনা।

স্বজনদের অভিযোগ, বিপিনপুর গ্রামের আনোয়ারের স্ত্রী শারমিন (৩৩) বেগমকে বৃহস্পতিবার সকাল ৬টায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রসব ব্যথা উঠলে পারভীন নামে এক আয়া রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে ডেলিভারির চেষ্টা চালান।

 

 

এসময় নার্স মানছুরা আসার আগেই নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ডাক্তারকে ফোন করা হলে তিনি হাসপাতালে এসে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এ খবর ছড়িয়ে পড়লে প্রসূতির স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

 

হাসপাতালের মালিক মো. মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, যে রোগী আসছেন, তাদের বাচ্চা বাড়ি থেকেই গর্ভে মৃত্যু নিয়ে এসেছে। এখানে আসার পর মৃত্যু অবস্থায় ডেলিভারি হয়। কর্তব্যরত নার্স ও আয়ারা তাদের সহযোগিতা করেছেন। সারারাত ডিউটি করার পর আমাদের নিয়মিত চিকিৎসক বিশ্রামে ছিলেন। পরে ঘটনার সঙ্গে সঙ্গে তিনি এসে নবজাতকের মৃত্যু ঘোষণা করেন।

 

ওই হাসপাতালের চিকিৎসক ডা. পপি সুর বলেন, রোগীর অভিভাবকরা আমাদের ভুল তথ্য দিয়েছেন। এমনকি সকালেও বাচ্চা নড়াচড়া করেছে কি না তা জিজ্ঞেস করলে বলেছেন অনেকবার নড়েছে। তবে ডেলিভারির পর যে অবস্থায় দেখা গেছে, তাতে মনে হচ্ছে এই বাচ্চা অনেক আগেই মারা গেছে। এমনকি গর্ভে থেকে বাচ্চা সবুজ হয়ে বের হয়েছে।

 

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আয়া পারভীন এবং নার্স মানসুরাকে থানায় নেওয়া হয়েছে বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার।

তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!