; ;
facebook Youtube google+ twitter
×

যুক্তরাষ্ট্রের ‘জীবাণু অস্ত্র’ তৈরির পরিকল্পনা ফাঁস!

8:28 pm, June 28, 2024
Spread the love

আফ্রিকায় যুক্তরাষ্ট্রের ‘জীবাণু অস্ত্র’ তৈরির পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সম্প্রতি রুশ সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার এ তথ্য জানিয়েছেন।

 

রুশ সেনাবাহিনীর প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলোফ গত মঙ্গলবার জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে বলে জানান তিনি।

 

কিরিলোফ আরও জানান, পেন্টাগনের আর্থিক সহায়তায় ইথিওপিয়ায় একটি যৌথ পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

রুশ প্রতিরক্ষা ইউনিটের ওই কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র আর্মি ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজের কর্মচারীরাও ২০২৩ সালে কেনিয়ায় ‘ব্যাট অর্থোহ্যান্টাভাইরাস’ নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন।

 

ওই প্রকল্পে ইউক্রেনের ভূমিকা নিয়েও কথা বলেন কিরিলোফ। তিনি জানান, ইউক্রেনে তেজস্ক্রিয় পদার্থ আমদানির সাংগঠনিক, লজিস্টিক এবং আর্থিক দিকগুলো দেশটির প্রেসিডেন্টের দপ্তর প্রধান ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করে।

 

রাশিয়ার এই কমান্ডার বলেন, ইউক্রেনে নেওয়া তেজস্ক্রিয় উপাদান দিয়ে একটি নোংরা বোমা তৈরি করে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

 

আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী যুক্তরাষ্ট্রের জৈব-সামরিক বোমা তৈরির বিপদের ব্যাপারে রাশিয়া হুঁশিয়ার করে দিয়েছে।

 

যুক্তরাষ্ট্র ১৯৭২ সালে অনুমোদিত এবং ১৯৭৫ সাল থেকে বাস্তবায়িত ‘জৈব অস্ত্র কনভেনশন’-এর সদস্য হলেও বাস্তবতা হলো, এই দেশটিই অমানবিক অস্ত্রের বিভিন্ন ধরনের উন্নয়নে অগ্রগামী হিসেবে বিবেচিত। সূত্র: তাস নিউজ

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা