বিকাল ৩:০০ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিএনপি করায় স্বামীকে তালাক দিলো স্ত্রী

২:১০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভারে বিএনপির সমর্থক ও নির্যাতনের অভিযোগ তুলে স্বামী ফরহাদ মিয়ার (৫৫) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী মোছা. রহিমা বেগম (৪৩)।এসব কারণে ২০ বছরের সংসারের ইতি টেনে স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন বলেও জানান দুই সন্তানের জননী রহিমা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় এই সাধারণ ডায়েরি করা হয়। ভুক্তভোগী মোছা. রহিমা বেগম (৪৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে।

অভিযুক্ত ফরহাদ মিয়া (৫৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। ভুক্তভোগী মোছা. রহিমা বেগম বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান।

আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগ করত। আমি এই কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে। খালি বিএনপি, বিএনপি করে।’

তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর স্বামী বিএনপি করে, নেশা করে এবং নেশার টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। এ ঘটনায় ওই নারী আজ থানায় একটি জিডি করেছেন।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ভুক্তভোগী এক নারী থানায় এসেছিলেন। আমি তার কথা শুনেছি। তাকে আইনগত সহায়তা দেয়া হয়েছে। তিনি তার স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ এর আগে ভুক্তভোগী রহিমা বেগম ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে প্রতিকার চান।

জাতীয়, রাজনীতি, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম