; ;
facebook Youtube google+ twitter
×

বিএম কলেজে ছাত্রলীগের হামলা, পাল্টা ধাওয়া আন্দোলনকারীদেরও

9:25 pm, July 16, 2024
Spread the love

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আন্দোলনকারীরাও তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস দখলে নিয়েছে।

 

দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত ছাত্রলীগের হামলা ও আন্দোলনকারীদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

দুপুর ২টার পর আন্দোলনকারীরা কলেজের ক্যাম্পাস দখলে নেয়। তারা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অবস্থান কর‌ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

 

তবে ঘটনাস্থলে থাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম জানিয়েছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। দুই পক্ষের সংঘর্ষে আহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

 

বিএম কলেজের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, সকালে বিএম কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়।

 

পরে তারা মিছিল বের করলে বিএম কলেজ এসএম সাউদের নেতৃত্বে কথিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

 

এ খবর ছড়িয়ে পড়লে নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নেওয়া কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছু অংশ লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে ঢোকে।

 

তারা ক্যাম্পাসে দেশিয় অস্ত্র নিয়ে অবস্থান নেওয়া কথিত ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবা‌সে গিয়ে অবস্থান নেয়। কোটা সংস্কার আন্দোলনকারীরাও ওই হলের সামনে অবস্থান নেয়। এর কিছু সময় পর পুরো ক্যাম্পাস দখলে নেয় কোটা সংস্কারে আন্দোলনকারীরা।

 

উপায় না পেয়ে ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেওয়া কথিত ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

 

কথিত ছাত্রলীগ নেতা এসএম সাউদ জানান, তারা ক্যাম্পাসের অবস্থান করছিলেন। এ সময় কোটা আন্দোলনকারীরা এসে হামলা করেছে। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি সাউদ।

 

বিএম কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ অবস্থানে আমরা আন্দোলন শুরু করার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের হামলা করে। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তিনি জানান, আন্দোলনকারীদের মধ্যে অন্তত ৭ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

 

বরিশাল সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, তাদের হাসপাতালে কোনো শিক্ষার্থী চিকিৎসা নেননি। তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী