; ;
facebook Youtube google+ twitter
×

ইউক্রেনে বছরের সবচেয়ে বড় হামলা রাশিয়ার, নিহত অন্তত ৫০

1:40 pm, September 4, 2024
Spread the love

ইউক্রেনের অভ্যন্তরে চলতি বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। কেন্দ্রীয় শহর পোলতাভাতে একট সামরিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত ৫০ জন। এতে আহত হয়েছেন আরও ২৭১ জন।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই হামলা চালায় রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা যায়, মাটিতে ধুলো ও ধ্বংসাবশেষে ঢাকা যুবকদের মৃতদেহ, তাদের পেছনে একটি বড় বিল্ডিং ধসে পড়েছে।

এদিকে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই হামলার জন্য রাশিয়াকে অবশ্যই দায়ী হবে।’

তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে মানুষজন চাপা পড়েছে বলে জানা গেছে। জীবিত উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাও এক্স-এ লিখেছেন, ‘এটি সমগ্র ইউক্রেনের জন্য একটি অত্যাশ্চর্য ট্র্যাজেডি’।

রাশিয়া আড়াই বছর ধরে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। আর চলতি বছরে এই হামলাকে সবচেয়ে বড় হিসেবে ভাবা হচ্ছে। তবে রাশিয়া তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত কয়েক সপ্তাহ থেকে দুই পক্ষই হামলা জোরদার করেছে। এতে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা