সন্ধ্যা ৬:১০ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে: প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন

৪:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
Spread the love

গাজা যুদ্ধে ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউএস গ্রিন পার্টির প্রার্থী ড. জিল স্টেইন।

 

ড. জিলের দাবি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরই ইসরাইলে অর্থ পাঠাচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্রের জনগণ তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে চোখের পলকে গাজা যুদ্ধ বন্ধ হতে পারে।

 

বৃহস্পতিবার দি রে হানানিয়া রেডিও শোতে সাক্ষাতকারের সময় ড. জিল বলেন, ‘গাজা হলো আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধ আমরা চোখের পলকে থামাতে পারি’।

 

তিনি আরও বলেন, ‘গাজার ইসরাইলি যুদ্ধে তহবিল যোগানোর জন্য করের অর্থ সেখানে পাঠানোর কারণে আমেরিকানরা অতিপ্রয়োজনীয় সুবিধাগুলো’ থেকে বঞ্চিত হচ্ছে।

 

এই মার্কিন রাজনীতিবিদ বলেন, ‘নারী, শিশু ও নিরীহ বেসামরিক নাগকিরদের হত্যায় ব্যবহৃত অস্ত্রের ৮০ ভাগ বর্তমানে যুক্তরাষ্ট্র দিচ্ছে। আমরা অর্থ, সামরিক সমর্থন, এবং কূটনৈতিক রক্ষাকবজ এবং গোয়েন্দা তথ্যও দিয়ে যাচ্ছি। ফলে এখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে।’

 

‘এটা আমাদের যুদ্ধ। একে ইসরাইলের যুদ্ধ বলা অনেক দিক দিয়েই ভুল। এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ। আমরা এই যুদ্ধের দায়িত্বে আছি। আমরা এই যুদ্ধ চোখের পলকে থামাতে পারি।’

 

তিনি আসন্ন নির্বাচনে গণহত্যাকে অনুমোদন না করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

‘এখন গাজায় যা ঘটছে, তার চেয়ে জরুরি আর কোনো বিষয় নেই। কারণ এখানে ভয়াবহ মাত্রায় শিশুদের নির্যাতন ও খুনকে স্বাভাবিকীকরণ করা হচ্ছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে।’

 

স্টেইন বলেন, ‘তাকে এবং গ্রিন পার্টিকে দেয়া প্রতিটি ভোট গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধেই সহায়তা করবে না, সেই সাথে সারা দুনিয়ার সংঘাত অবসানে ভূমিকা রাখবে।’

 

তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে, তা যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরাইলের জন্যও ভয়াবহ বিষয়। আমরা ভণ্ড। আমরা বলে আসছি যে আমরা গণতন্ত্রকে রক্ষা করছি, অথচ নিজ দেশেই আমরা প্রার্থীদের ব্যালট থেকে দূরে সরিয়ে দিচ্ছি।’

 

গত ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরেও। এখন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ছুঁই ছুঁই। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র দাবি উঠলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না ইসরাইলের।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!