বিকাল ৪:৩৯ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইরানের তেল কিনলেই মার্কিন নিষেধাজ্ঞা: ট্রাম্পের হুঁশিয়ারি

২:৪৪ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫
Spread the love

ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো ব্যক্তি বা দেশ ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের ওপর সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ডারি স্যাংশন’ (পরোক্ষ নিষেধাজ্ঞা) আরোপ করা হবে।’

 

২ মে (শুক্রবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করতে পারবে না—না কোনোভাবে, না কোনো রূপে।

 

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত হয়েছে।

 

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

 

এর আগে ট্রাম্প প্রশাসন চীনভিত্তিক একটি কাঁচা তেল সংরক্ষণ কেন্দ্র ও একটি স্বাধীন রিফাইনারিসহ একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প আবারও সর্বোচ্চ নীতি ফিরিয়ে আনেন, যার উদ্দেশ্য হচ্ছে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেওয়া।

 

‘সেকেন্ডারি স্যাংশন’ হলো এমন এক ধরণের নিষেধাজ্ঞা, যেখানে একটি দেশ তৃতীয় আরেকটি দেশের সঙ্গে ব্যবসার কারণে দ্বিতীয় কোনো দেশকে শাস্তি দেয়। যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার।

 

বিশ্লেষকরা বলছেন, ইরানের তেল রপ্তানিকে বাস্তবিকভাবে দমন করতে হলে যুক্তরাষ্ট্রকে এমনকি চীনা ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দিতে হবে, যারা ইরানি তেল কেনায় সহায়তা করে। বর্তমানে চীনই ইরানি কাঁচা তেলের সবচেয়ে বড় ক্রেতা।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!