রাত ২:১০ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কোস্ট গা‌র্ডের অভিযা‌নে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড জব্দ: ইজারাদারসহ গ্রেপ্তার ৬

৩:০০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫
Spread the love

বরিশালের হিজলা উপজেলার সাওরাখালীতে মেঘনা নদীর মাত্র ১০০ একর এলাকায় শত শত ড্রেজার দিয়ে বালু তোলা হয়। সেই বালু পরিবহনের জন্য রাখা হয় সমপরিমাণ বাল্কহেড। যত দূর চোখ যায় শুধু ড্রেজার আর বাল্কহেড দেখা যায়। গতকাল শনিবার সেই এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ৫৩টি ড্রেজার ও ৩৬টি বাল্কহেড জব্দ করেছেন। গ্রেপ্তার করা হয়েছে ইজারাদার বাসেদসহ ছয়জনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা।

জেলা প্রশাসনের আহ্বান করা ৫৬ লাখ ১০ হাজার টাকা দরের বালুমহাল ১৬ কোটি ৩৭ লাখ টাকায় ইজারা নিয়েছেন বাসেদ। এরপর থেকেই দিন-রাত শতাধিক ড্রেজার দিয়ে বালু খনন করা হচ্ছে। ফলে সাওরাখালী এলাকাটি ভাঙনের ঝুঁকিতে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিলে গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড জব্দ করেছেন। গ্রেপ্তার করেছেন ইজারাদার বাসেদসহ ছয়জনকে। তাঁদের কাছে পাওয়া যায় ১ কোটি ১৩ লাখ টাকা। তবে এই টাকা নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মেঘনার ওই রুট দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজ থেকে চাঁদা নেওয়া হয়। জব্দ করা টাকাগুলো জাহাজ থেকে আদায় করা চাঁদার টাকা।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জাহাজে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

 

মেঘনাবেষ্টিত উপজেলা হিজলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গৌরবদী ইউনিয়নের দক্ষিণ পাশে সাওরাকান্দি পয়েন্ট। চাঁদপুর, লক্ষীপুর ও শরিয়তপুর থেকে বয়ে আসা মেঘনার তিন মুখ এই পয়েন্টে মিলেছে। জেলা প্রশাসনের তালিকাভুক্ত এই বালুমহালটি বালুখেকোদের জন্য লোভনীয় এলাকা। নেপথ্যে থেকে তাঁদের সব ধরনের সহায়তা দেন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতারা।

 

 

নির্ধারিত ১০০ একরের বালুমহালটি ১৬ কোটি ৩৭ লাখ টাকায় ইজারা নিয়েছেন আব্দুল বাসেদ। সরকারি দর ছিল ৫৬ লাখ ১০ হাজার টাকা। বালুমহালের দরপত্র বাগাতে গি‌য়ে গত ২৫ মার্চ এক সেনাসদস্যকে মারধরসহ নানা অপ্রীতিকর ঘটনায় হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদল সভাপতি মাকসুদুর রহমানসহ আটজনের দলীয় পদ স্থগিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১ মে থেকে বালু তোলা শুরু হয়। প্রথম দিন থেকেই শতাধিক ড্রেজার স্থাপন করা হয়। সব সময় প্রায় ৮০টি ড্রেজার চালু থাকত। এতে এলাকাটি ভাঙনের মুখে পড়লে গত শুক্রবার নদী ও ভূমিরক্ষা কমিটি খুন্না বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে। ওই দিন হিজলা সফরে ছিলেন উপজেলার সন্তান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি বিক্ষুব্ধদের বক্তব্য শুনে জেলা প্রশাসনকে অভিযানের নির্দেশ দেন। এর ফলেই গতকাল সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালায় কোস্ট গার্ড।

 

বিগত টানা ১৫ বছর সাওরাখালী বালুমহালের ইজারাদার ছিলেন রুবেল মিয়া। তিনি বলেন, ২০১৪ সালেও এটির ইজারা ছিল ৪ লাখ ২ হাজার টাকা। সর্বশেষ গত বছর ইজারা নিয়েছিলেন ৫১ লাখ ৩০ হাজার টাকায়। ওই পয়েন্টে তিনি সর্বোচ্চ ১৩টি ড্রেজার চালাতে পেরেছিলেন। এক বছরের ব্যবধানে সেটি ১৬ কোটি টাকায় ইজারা নিলে টাকা তুলতে ইজারাদাকে বেপরোয়াভাবেই বালু তুলতে হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!