বিকাল ৩:১৬ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

যুক্তরাষ্ট্রে ৫ বছরে শাস্তি পেলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজারো শিক্ষার্থী

১২:২৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫
Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গত ৫ বছরে, অর্থাৎ ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সশরীরে নানা আন্দোলনে অংশ নিয়ে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের (স্ট্যাটাস, কমেন্ট) জেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী শাস্তির মুখোমুখি হয়েছেন।

 

তবে চলতি বছরের প্রথম চার মাসের তথ্য অনুযায়ী, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ার শঙ্কা করা হচ্ছে।

 

 

সম্প্রতি ফাউন্ডেশন ফর ইন্ডিভিজ্যুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন (এফআইআরই) এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে গুরুতর শাস্তির মধ্যে ৩০০ জন শিক্ষার্থীর ছাত্রত্ব মুলতবি, ৭২ জনকে বহিষ্কার এবং ৫৫ জনকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সুবিধাদি থেকে বাদ দেওয়া হয়েছে।

 

 

এফআইআরই জানায়, ২০২৫ সালের প্রথম চার মাসের তথ্য অনুযায়ী, শাস্তিপ্রাপ্ত ছাত্রদের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ার পথে।

 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিকভাবে উত্তপ্ত সময়গুলোতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে মন্তব্যের ওপর শাস্তির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

 

২০২০ সালে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা ও গাজা যুদ্ধ বিশেষ করে ফিলিস্তিনপন্থী বক্তব্যের কারণে শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাজনীতিবিদরা প্রধান ভূমিকা পালন করেছেন।

 

এফআইআরই বলছে, এমন নীতি এখন বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত হয়েছে যা পরিবেশ, বর্ণবৈষম্য বা অন্য যে কোনো বিষয় নিয়ে সমালোচনামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

 

এমন পরিস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীন মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলছে।

 

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এফআইআরই এর পরিচালক লোগান ডগার্টি বলেন, ‘মুক্ত চিন্তা ও মুক্ত বিতর্কই ক্যাম্পাসের আদর্শ হওয়া উচিত।

 

কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা অনেক সময় বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।’

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় এফআইআরই নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

 

যাতে শিক্ষার্থীরা নিঃসংকোচে তাদের মতামত প্রকাশ করতে পারে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!