সন্ধ্যা ৭:৩৬ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরগুনায় ডাকাতকে গুলি করে মারল গ্রামবাসি

৪:৩০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
Spread the love

বরগুনার বামনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গ্রামবাসীর লাইসেন্সকৃত বন্ধুকের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শনিবার ( ২৪ মে) দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামে।

আজ রবিবার(২৫ মে) সকাল ১১ টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওই ডাকাত মরা যায়।

 

নিহত ওই ডাকাতের নাম মো. আনোয়ার হোসেন(৫০) ওরফে রিপন। সে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের লক্ষনা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

 

 

স্থানীয়রা জানায়, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে হোগলপাতি গ্রামের আফজাল মাষ্টারের বাড়িতে একদল সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টেরপেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় সংঙ্গবদ্ধ ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্য করে একাধিক রাউন্ট গুলি ছোড়ে।

 

স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সুমন জোমাদ্দার নামে একজনের লাইসেন্সকৃত বৈধ বন্ধুক থাকায় তিনিও পাল্টা গুলি চালায়। এসময় একডাকাত গুলিবিদ্ধ হয় বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাটি বামনা থানায় জানালে পুলিশ এসে গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রবিবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও লাইসেন্সকৃত বৈধ বন্ধুকের মালিক সুমন জমাদ্দার বলেন, আফজাল মাস্টার মোবাইল ফোনে আমাকে ডাকাতের বিষয়টি জানালে আমি বন্ধুক নিয়ে মটরসাইকেলে ঘটনাস্থলে যাই। সেখানে অনেক গ্রামবাসী জড়ো হয়। আমি সবাইকে নিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকতে যাই তখন আমাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি করে। পরে আমিও ৫ রাউন্ট গুলি চালাই। তখন ডাকতরা পালিয়ে যায়। একটু সামনে গিয়ে দেখি একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে৷

 

তবে আমার গুলিতে সে মারা গেছে কিনা বলতে পারবো না। যেহেতু ডাকতরাও গুলি করেছে তাদের গুলিতেও নিহত হতে পারে।

 

এবিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ বলেন, গ্রামবাসীর সাথে গোলাগুলিতে ডাকাত আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ডাকাত আনোয়ার হোসেনের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করার সময় তার কাছ থেকে একটি পাইপগান ৩ রাউন্ট গুলিসহ ৪টি মোবাইল পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

 

তবে কার গুলিতে ডাকাত নিহত হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে কার গুলিতে সে নিহত হয়ে তা ময়না তদন্তের পূর্বে বলা যাচ্ছে না।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!