সন্ধ্যা ৭:৩৭ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আ’লীগ নেত্রী লাকি’র ফাঁদে স্বর্বস্ব হারিয়েছে ইউপি সদস্য শাহ জাহান

৪:৫৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি লাকি বেগমের প্রতারণার ফাঁদে পড়ে স্বর্বস্ব হারিয়ে পথে বসেছে স্বামী ইউপি সদস্য মোঃ শাহ জাহান বেপারী। সুত্রে জানা যায় দুই বছর পূর্বে উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের মৃত আঃ কাদের বেপারীর ছেলে ইউপি সদস্য মোঃ শাহ জাহান বেপারীকে আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মৃত মোঃ মোশাররফ হোসেন ফারুক ভূইয়ার মেয়ে শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাকি বেগম পরকিয়া প্রেমের ফাঁদে ফেলে স্বর্বস্ব কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সুত্রে জানা যায় লাকি বেগম তার স্বামী ও সন্তান থাকা স্বত্বেও ইউপি সদস্য শাহ জাহান বেপারীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে বিয়ে করতে বাধ্য হয় শাহ জাহান। এমনকি লাকি বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতো। আর এ সুযোগে ইউপি সদস্য শাহ জাহানকে প্রতারণার ফাঁদে ফেলে নগদ অর্থ,স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে লাপাত্তা হয় লাকি বেগম।

জানা যায় বছর পূর্বে তাদের বিবাহ হয়। এঘটনায় ইউপি সদস্য শাহ জাহান বেপারী বাদী হয়ে অভিযুক্ত আবির হোসেন আশিক, মোঃ আলমগীর হাওলাদার,মোঃ সবুর হাওলাদার,লিজা বেগম,ফাহিম হোসেন,সোনিয়া বেগম,রনি বেগম,সুমি বেগম,বিউটি বেগম,লাকি বেগমের বিরুদ্ধে উজিরপুর মডেল থানা ও বরিশাল আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ শাহ জাহান বেপারী সাংবাদিকদের জানান আমি লাকি বেগমের প্রতারণার ফাঁদে পড়ে আমার স্ত্রী ও সন্তানদের রেখে তাকে বিয়ে করি। কিন্তু পরবর্তীতে আমার সরলতার সুযোগ নিয়ে লাকি বেগম তার পরিবারের লোকজন নিয়ে প্রতারণা করে আমাকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে লোন তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং আমার ব্যবসার জন্য গচ্ছিত রাখা কয়েক লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। এককথায় বর্তমানে আমি স্বর্বস্ব হারিয়ে পথে বসেছি। আমি ওই প্রতারক চক্রের বিচার চাই এবং আমার টাকা পয়সা ও স্বর্ণালংকার ফেরত চাই।

তা না হলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবেনা। অভিযুক্ত লাকি বেগম পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে ওই প্রতারক চক্রকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

উজিরপুর, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!