রাত ২:৪৭ ; বৃহস্পতিবার ; ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে চাঁদার টাকা না পেয়ে জমির গাছ কর্তন

৯:৪২ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক::: বরিশালে চাঁদার টাকা না পেয়ে জমিতে থাকা প্রায় লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ। এতে বাঁধা দিলে আবদুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করে তারা। এ ঘটনায় আদালতে ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের কাউনিয়া থানাধীন হায়াতসার আদর্শগ্রামে।

মামলার বাদী মোঃ আবদুর রহমান জানান, আমি ও উলালঘুনী এলকার মৃত মোখলেসুর রহমানের পূত্র মোঃ রফিকুর রহমান বরিশাল কাউনিয়া থানাধীন হায়াতসার মৌজার ১ এক ৯৭ শতাংশ জমি ঘের ও গাছ রোপন করে ভোগ দখল করিয়া আসিতেছি। ক্রয়কৃত ও ওয়ারিশ সুত্রে পাওয়া সম্পতিতে ভোগ দখল করিতে থাকিলে বিভিন্ন সময় শায়েস্তাবাদ ইউনিয়নের আদর্শগ্রামে বাসিন্দা মৃত আঃ লতিফ মীর এর ছেলে গোলাম মোস্তফা চাঁদাসহ হুমকি দিতে থাকে। যার ফলে গত ৪ মে একটি মামলা দায়ের করি। যাহার নং ৩৭৭/২০২৫। সেই মামলার আসামী মৃত আঃ লতিফ মীর এর ছেলে গোলাম মোস্তফা (৪৮), মৃত আঃ ছত্তার পালোয়ানের পূত্র জাকির পালোয়ান (৪৭), মৃত কৃব্বাত আলী সিকদারের পূত্র মোঃ জলিল সিকদার(৬০), মৃত হাছন ঘরামীর পূত্র বেলাল ঘরামী (৫৫), কানাই কবিরাজের ছেলে ইউসুব কবিরাজ (৫২), জলিল সিকদারের পূত্র হাছান সিকদার(২২), বেলাল ঘরামীর ছেলে সাহাদাত ঘরামী (২১), হাছন মৃধার পূত্র ইলয়াছ মৃধা(৩২) ও নাদের আলী পূত্র হারুন দপ্তরী(৪৫) সহ ৬/৭ জন অজ্ঞাতনামা।

গত ২৭ মে ৩ মাসের বন্ডে মুছলেকা দিয়ে এসব আসামীরা অব্যহতি পায়। এরপর তারা আবারও হুমকি প্রদান করতে থাকে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ৩০ মে সকাল ৮ টায় জমিতে জোরপূর্বক প্রবেশ করে এবং জমিতে থাকা ১০টির বেশি মেহগনি গাছ কেটে ফেলে। আমি খরব পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা সাঙ্গপাঙ্গ নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এছাড়া গোলাম মোস্তফা বারবার মেরে ফেলার হুমকি দেয়। এসময় আসামী জাকির পালোয়ান আমার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা টমটমে গাছ নিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!