; ;
facebook Youtube google+ twitter
×

তারেক রহমান অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন: ডা. জাহিদ হোসেন

11:49 pm, June 12, 2025
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই দেশে ফিরবেন। ‘

আজ বৃহস্পতিবার ১২ জুন দুপুরে মাওনা চৌরাস্তার আর এস ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

জুলাই-আগস্ট আন্দোলনে শ্রীপুরের নিহত ও আহত ১২ পরিবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে যে কালো মেঘ দেখা দিয়েছে, এ বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে।

এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যয় করার পথ খুলবে। দ্রুত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলে নিশ্চিত করেন তিনি।

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় আছে ও থাকবে বলে নিশ্চয়তা দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের দল, বিএনপির কাছে আগে দেশ ও দেশের মানুষ। শত ষড়যন্ত্র ও বিপদেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি।

 

বিএনপি মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম।

 

শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান, কেন্দ্রীয় কৃষকদলের নেতা মাসুদ রানা, সদর বিএনপি নেতা তাহের মুসুল্লী, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা আবু জাফর সরকার প্রমুখ।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল হাসান নয়ন বলেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ জনের প্রত্যেক পরিবারে ৫০ হাজার টাকা ও আহত ৬ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান ও প্রয়াত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের পরিবারের সদস্যদের খোঁজ নেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। পরে উপজেলার ধামলই গ্রামে আওয়ামী লীগের আমলে কারাগারে নিহত বিএনপি নেতা হীরা খানের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন ও কবর জিয়ারত করেন।

তিনি এর পরে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ে ৭৫ ব্যাচের আয়োজনে গণ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সাবেক স্কুল শিক্ষক মোছলেম উদ্দিনের সভাপতিত্বে ও পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মো. ফাখারুর ইসলাম রানার পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল আলম, পীরজাদা এস এম রুহুল আমিন, ডা. মোহাম্মোদ আলী ছিদ্দিকী, সাখাওয়াত হোসেন সবুজ, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, এ বি সিদ্দিকুর রহমান, শেখ ইসহাক আলী, আশরাফ উদ্দিন, মজিবুর রহমান সুলতান, আলমগীর মাহমুদ আলম, বিল্লাল বেপারী, এমদাদ মন্ডল, আতাউর রহমান আতা।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, সামনে আমাদের কঠিন দিন আসতেছে।

 

তাই দলের মাঝে কোনো বিশৃঙ্খলা করা যাবে না এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী