; ;
facebook Youtube google+ twitter
×

লালমোহনে অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 

2:54 pm, June 18, 2025
Spread the love

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে -যায়যায়দিন

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়।

 

অগ্নিকাণ্ডে ওই বাজারের মাস্টার মো. হাবিব উল্লাহ মার্কেটের ৪ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এর মধ্যে মো. রায়হানের মায়ের দোয়া নামক পার্স এন্ড ইলেকট্রনিকস দোকান ৯/১০ লক্ষ টাকা, সোহাগ চন্দ্র দাসের ভাই ভাই সেলুন ২ লক্ষ টাকা, আরজু মিয়ার ভূষা মালের আড়ত, ৩ লক্ষ টাকা, মো. জাকিরের চালের আড়ত প্রায় ২ লক্ষ টাকা। এতে মোট প্রায় ৩০ লক্ষ টাকা প্রাথমিকভাবে ক্ষতির কথা জানিয়েছেন তারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে সরেজমিনে পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

 

এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. সোহরাব হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণের আনি।

 

 

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহ্ আজিজ বলেন, খবর পেয়ে আমি অগ্নিকাণ্ডের সংঘটিত বাজার পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করি।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা