; ;
facebook Youtube google+ twitter
×

ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইসরাইল, ফেব্রুয়ারিতে ট্রাম্পকে উপস্থাপন করেন নেতানিয়াহু

3:01 pm, June 18, 2025
Spread the love

ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইসরাইল, ফেব্রুয়ারিতে ট্রাম্পকে উপস্থাপন করেন নেতানিয়াহু

হোয়াইট হাউস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

 

নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর অবস্থান ধ্বংস হওয়ার পর ইসরাইল ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে। এতে ইসরাইলের জন্য একটি উন্মুক্ত আকাশপথ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।

নিউইয়র্ক টাইমস জানায়, তখন ট্রাম্প ইসরাইলের হামলায় সরাসরি যোগ দেওয়া বা সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার মধ্যে কোনোটি বেছে না নিয়ে মধ্যপন্থা অবলম্বন করেন এবং হামলা চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ‘এখনো প্রকাশ না করা’ সহযোগিতা দিতে সম্মত হন।

 

প্রতিবেদনটিতে ট্রাম্পের ইরানবিষয়ক অবস্থানের সাম্প্রতিক পরিবর্তন ও তার আচরণগত দ্বিধাদ্বন্দ্বও বিশ্লেষণ করা হয়েছে। টাইমস লিখেছে, ‘শুক্রবার (১৩ জুন) ইসরাইল যখন ইরান আক্রমণ করলে ট্রাম্প যখন ঘুম থেকে উঠেন, তখন তার প্রিয় চ্যানেল ফক্স নিউজ ইসরাইলের সামরিক কৌশল নিয়ে টানা সম্প্রচার করছিল। ট্রাম্প নিজেও এ সফলতায় নিজেকে কৃতিত্ব দিতে চাইছিলেন।’

 

প্রতিবেদনের শেষাংশে টাইমস উল্লেখ করে, ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ায় এই সংঘাত দ্রুত কূটনৈতিকভাবে মীমাংসিত হবে এমন সম্ভাবনা এখন ‘বড্ড ক্ষীণ’।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা