; ;
facebook Youtube google+ twitter
×

কইতোর সুমনের নেতৃত্বে থ্রি হুইলার শ্রমিকদের ওপর দুই দফায় হামলা! ফের উত্তপ্ত বরিশালের লঞ্চঘাট

11:31 pm, October 25, 2025
Spread the love

 

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় আলোচিত যুবলীগ নেতা কইতোর সুমনের নেতৃত্বে থ্রি হুইলার শ্রমিকদের ওপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ৬টার দিকে প্রথম দফায় এবং সকাল ৭টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চঘাট এলাকায় যানজট এড়াতে শ্রমিক নেতা মো. শহীদ তার সহকর্মীদের নির্দেশ দেন যেন গাড়িগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং যাত্রী চলাচলে কোনো বাধা না হয়।
এই নির্দেশ বাস্তবায়নের সময় শ্রমিক সাবু এক রিকশাচালককে পাশে গাড়ি রাখতে বলেন। এ সময় ঘাটের শ্রমিক হারুনের ছেলে ক্ষিপ্ত হয়ে সাবুর ওপর এলোপাতাড়ি হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।

 দ্বিতীয় দফায় সুমনের নেতৃত্বে হামলা

প্রথম হামলার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা প্রতিবাদে একত্রিত হতে গেলে কইতোর সুমনের নেতৃত্বে একটি দল পুনরায় হামলা চালায়।
এসময় শ্রমিক রাজিব নামের একজনকে কুপিয়ে আহত করা হয়। আহতরা বর্তমানের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক বলেন, কইতোর সুমন একজন মাফিয়া চাঁদাবাজ ও মাদক কারবারি। তার নামে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ঘাটকে চাঁদাবাজমুক্ত ঘোষণার পর থেকেই সে বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, সুমনের বিরুদ্ধে অতীতেও চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার একাধিক সংবাদ পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছে।

 

ঘটনার পর থেকে লঞ্চঘাট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ ঘটনায় বাবলার প্রস্তুতি চলছে বলে জানান শ্রমিক নেতারা ও আহত স্বজনরা।

 

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা