সন্ধ্যা ৭:০৯ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ফর্মাল নিউজে ভিডিও প্রকাশের চার ঘণ্টা পরই আটক ‘কালা মাসুম’এলাকায় স্বস্তি

১২:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
Spread the love

এম. জাহিদ।। বরিশালের ভাটারখাল কলোনির আলোচিত চাঁদাবাজ ও প্রভাবশালী ছাত্রনেতা মাসুম ওরফে কালা মাসুম অবশেষে আটক হয়েছেন। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফর্মাল নিউজে তার সিন্ডিকেট ও পুলিশের নীরব ভূমিকাকে কেন্দ্র করে একটি সিসিটিভি”র ভিডিও প্রকাশের মাত্র চার ঘণ্টার মধ্যেই তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি এলাকায় আলোচনার ঝড় তুলেছে।

দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় ব্যবহার করে মাসুম ভাটার খাল, কেডিসি এলাকা এবং সংলগ্ন অঞ্চলে চাঁদাবাজি, মাদকচক্র নিয়ন্ত্রণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দাপট দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পর থেকে তার প্রভাব আরও বেড়ে যায় এবং এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি।

যদিও তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ও অভিযোগ ছিল, তবুও কেন এতদিন প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি? এ নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী!  অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করেই তিনি এতদিন ধরেই তার অপকর্ম চালিয়ে গেছেন।

এর আগে সাম্প্রতিক হামলা ও চাঁদাবাজির ঘটনায় মাসুমের পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছিলেন, স্ত্রী রিমি বেগম,বোন শিল্পী বেগম,ভাই সোহেল হাওলাদার ওরফে চেউয়া সোহেল (১০ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক)

সমন্ধি রিফাত, যার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, ভাইরাল ফুটেজে পুলিশের নীরব ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন, প্রশাসন বরাবরই মাসুমের ব্যাপারে রহস্যজনকভাবে নমনীয় ছিল। অবশেষে ফর্মাল নিউজের প্রতিবেদনে বিষয়টি পুনরায় জাতীয় আলোচনায় উঠে আসার পর দ্রুত অভিযান চালিয়ে কালা মাসুমকে আটক করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই ভাটারখাল এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন,এবার হয়তো দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি আর মাদকচক্রের অবসান ঘটবে। কোতয়ালী মডেল থানা পুলিশ পুলিশ জানিয়েছে, মাসুমের বিরুদ্ধে চলমান মামলাগুলো নতুন করে তদন্তের আওতায় আনা হবে এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী এখন দেখছে, প্রশাসন আগের নীরবতা কাটিয়ে এবার কতদূর যেতে পারে।

 

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা