সন্ধ্যা ৭:১১ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা

১১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক ।। নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে চিরচেনা পথেই যেন হঠাৎ হারিয়ে গেলেন এক বৃদ্ধ। বরিশাল নগরীতে দিনদুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবার এখন চরম উৎকণ্ঠা ও অসহায়তায় দিন কাটাচ্ছে।

 

নিখোঁজ ব্যক্তির নাম মোঃ লিয়াকত আলী খান (পিতা: ফজলে আলী খান)। তিনি বরিশাল নগরীর রূপাতলী আহম্মেদ মোল্লা সড়ক, হোল্ডিং নং–৩৫১৮ এলাকার বাসিন্দা।

 

পারিবারিক সূত্র জানায়, আজ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর আনুমানিক ১টার দিকে তিনি নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু সময় গড়িয়ে সন্ধ্যা, রাত, আজও আর ফিরে আসেননি তিনি। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, পরিচিতজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।

 

নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি ও লুঙ্গি। মুখে ছিল সাদা দাড়ি, মাথায় টুপি। শান্ত স্বভাবের এই মানুষটি কোথায়, কী অবস্থায় আছেন,এ প্রশ্নে পরিবার এখন দিশেহারা।

 

তার গ্রামের বাড়ি শাপলা খালি গ্রাম, নলুয়া ইউনিয়ন, বাকেরগঞ্জ, বরিশাল এলাকায়।

 

পরিবারের আহ্বান,কেউ যদি কোথাও তাকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে মানবিকতার খাতিরে যোগাযোগ করুন। একটি তথ্য হয়তো একটি পরিবারকে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে।

 

📞 যোগাযোগ:

শাহাদাত হোসেন (পুত্র)

মোবাইল: ০১৭১৮৮১৮৮৫০ – ০১৭২৮৯৪৩০০৯

 

🙏 সবার কাছে অনুরোধ,পোস্টটি শেয়ার করুন। একটি শেয়ারই হতে পারে তাকে ঘরে ফেরানোর শেষ ভরসা।

জাতীয়, তথ্যপ্রযুক্তি, বরিশাল, বরিশাল বিভাগ, লাইফস্টাইল, শিরোনাম, সারাদেশ, স্বাস্থ্য, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা