সন্ধ্যা ৭:১০ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

চোরের দাপটে আতঙ্কিত বরিশাল সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!

৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরী যেন এখন চোরদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী কেউই নিরাপদ নন। সর্বশেষ সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর আলেকান্দা কাজিপাড়া এলাকায় সাংবাদিক আরিফুর রহমানের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

জাতীয় দৈনিক যায়যায়দিন-এর বরিশাল ব্যুরো প্রধান ও আঞ্চলিক দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক আরিফুর রহমানের নির্মাণাধীন ভবনে গভীর রাতে চোর ঢুকে পড়ে। ভবনের মূল ফটক তালাবদ্ধ থাকলেও পাশের ভবন ব্যবহার করে ছাদ দিয়ে প্রবেশ করে চোরচক্র যা তাদের পূর্বপরিকল্পিত অপারেশনেরই ইঙ্গিত দেয়।

চোরেরা মেশিন ব্যবহার করে বাথরুমের স্যানিটারি পাইপ ও ফিটিংস কেটে নেওয়ার চেষ্টা চালায়। শব্দ পেয়ে পরিবারের সদস্যরা বেরিয়ে এলে চোর পালিয়ে যায়। তবে পালানোর আগেই বেশ কিছু মূল্যবান ফিটিংস চুরি এবং একাধিক স্যানিটারি পাইপ ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে যায়। পুরো ঘটনাটি উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত বলেই মনে করছেন ভুক্তভোগীরা।

 

সাংবাদিক আরিফুর রহমান বলেন, “নিচতলার গেট তালাবদ্ধ থাকা সত্ত্বেও চোর যেভাবে পাশের ভবন ব্যবহার করে ঢুকেছে, তা স্পষ্টতই পেশাদার চোরের কাজ। তিনি জানান, বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে আমরা কাজ করছি।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে বরিশাল নগরী ও আশপাশ এলাকায় অন্তত শতাধিক চুরির ঘটনা ঘটেছে। দিনের আলোতে দোকানের তালা ভেঙে ট্রাক ভর্তি করে মালামাল লুটের ঘটনাও রয়েছে। রাতের আঁধারে বাসাবাড়িতে চুরি এখন ‘রুটিন’ ঘটনায় পরিণত হয়েছে।

তবুও এসব ঘটনায় চোর শনাক্ত বা গ্রেপ্তারের কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের। নগরবাসীর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা ও দুর্বল তৎপরতার সুযোগেই চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অধিকাংশ চুরির ঘটনায় মামলা না হওয়ায় তদন্তে গতি আনা সম্ভব হচ্ছে না।
তবে নগরবাসীর প্রশ্ন? মামলা না হলেও

অপরাধ দমনে পুলিশের সক্রিয়তা কোথায়? একের পর এক চুরি ঘটলেও কার্যকর অভিযানের অভাবে বরিশাল কি তবে চোরদের শহরে পরিণত হচ্ছে?

গণমাধ্যম, বরিশাল, শিরোনাম, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা