নিজস্ব প্রতিবেদক।। মাদকের বিরুদ্ধে আপসহীন ও কঠোর অভিযানে আবারও আলোচনায় বগুড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ। তাঁর সাহসী ও সুসংগঠিত নেতৃত্বে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বরিশাল নগরীর পলাশপুর এলাকার রাজিব নামে এক ব্যক্তিকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেষ রাতে অভিযান পরিচালনা করেন এসআই মাহফুজ ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা। রাতের আঁধারে অপরাধীদের তৎপরতা যখন বাড়ে, ঠিক তখনই নিখুঁত পরিকল্পনা ও দ্রুত তৎপরতায় চালানো এই ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ওই ইয়াবার চালান জব্দ করা হয় এবং অভিযুক্ত রাজিবকে আটক করা সম্ভব হয়। অভিযানের কৌশল, নেতৃত্ব এবং মাঠপর্যায়ের সক্রিয়তায় সামনে থেকে ভূমিকা রাখেন এসআই মাহফুজ,যা মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের দৃঢ় অবস্থানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয়ভাবে রাজিবকে কথিত মাদকসম্রাট হিসেবে আখ্যায়িত করা হলেও তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তসাপেক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার চালানের উৎস, সরবরাহের নেটওয়ার্ক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, এসআই মাহফুজের নেতৃত্বে এমন সফল ও কঠোর অভিযান মাদক কারবারিদের জন্য স্পষ্ট সতর্কবার্তা,অবৈধ কারবার করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক তৎপরতা ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকুক এবং পুরো চক্রের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক,এমনটাই প্রত্যাশা সবার।
একেই বলে ওস্তাদের মাইর শেষ রাতে! শেষ রাতের এই ঝটিকা অভিযান সফল করতে মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়া এসআই মাহফুজের ভূমিকা এবার নগরজুড়ে বিশেষভাবে আলোচনায় এসেছে।
লিড নিউজ বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম



