; ;
facebook Youtube google+ twitter
×

ঢাকা-বরিশাল মহাসড়কে ৩২ কিলোমিটারেই ঝুঁকিপূর্ণ ২৭ স্থান

4:47 pm, October 3, 2023
Spread the love

পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগে এসেছে আমূল পরিবর্তন। গত এক বছরে এসব এলাকার যাত্রী পরিবহনে বেড়েছে বাসের সংখ্যা। ব্যক্তিগত গাড়ি চলাচলও বেড়েছে কয়েক গুণ। তবে পদ্মা সেতু থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে থাকলেও পরবর্তী অংশের সড়ক রয়ে গেছে আগের মতোই। এর মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের অবস্থা সবচেয়ে নাজুক। ষাটের দশকে নির্মিত ২৪ ফুট প্রশস্ত বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটি এখন দক্ষিণাঞ্চলের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে।

গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মাদারীপুর সীমানার ভুরঘাটা পর্যন্ত মহাসড়কের দৈর্ঘ্য ৪২ কিলোমিটার। এর মধ্যে ৩২ কিলোমিটারেই ২৭টি ব্ল্যাক স্পট বা দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করেছে তারা। গত কয়েক মাসে একের পর এক দুর্ঘটনা ঘটায় এই স্পটগুলোকে চিহ্নিত করা হয়েছে।

দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো হলো– ভুরঘাটা, ইল্লা, বার্থী, তারাকুপি, কটকস্থল, সাউদের খালপাড়, নীলখোলা, টরকি, গয়নাঘাট, পালরদী, গৌরনদী বাসস্ট্যান্ড, আশোকাঠী, কাসেমাবাদ, বেজহার, মাহিলাড়া, বাটাজোর, বামরাইল, সানুহার, জয়শ্রী, ইচলাদী, সাকুরা ফিলিং স্টেশন, শিকারপুর-দোয়ারিকা টোল প্লাজা, মেজর এম এ জলিল সেতু, নতুনহাট, রহমতপুর ব্রিজ, রেইনট্রিতলা ও কাশীপুর ব্র্যাক অফিস মোড়।

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, গত এক বছরে ঢাকা-বরিশাল রুটের পাশাপাশি কুয়াকাটা পর্যন্ত বাসের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। শুধু বরিশাল থেকে বাসের সংখ্যাই ২০০ ছাড়িয়েছে। গ্রিনলাইন, এনা, সোহাগসহ বিভিন্ন কোম্পানির বাস কয়েক মিনিট পরপর চলাচল করছে। ঢাকায় যাতায়াতে ব্যক্তিগত যানের ব্যবহারও অনেক বেশি। কিন্তু ফরিদপুরের ভাঙ্গা মোড় থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক আগের সেই ২৪ ফুট প্রশস্তই রয়ে গেছে। এ কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে গত ২৬ জুলাই বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর আশোকাঠীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস ছিটকে ডোবায় পড়ে। এতে বাসটিতে থাকা নারী-শিশুসহ অন্তত ১২ যাত্রী গুরুতর আহত হন। এরপর ৬ আগস্ট গৌরনদীর ইল্লা এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে বাসযাত্রী আবদুর রহমান সোহাগ (২২) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে সাউদিয়া পরিবহনের সুপারভাইজার কামাল হোসেন বলেন, যানবাহন কয়েক গুণ বেড়ে যাওয়ায় অপ্রশস্ত মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়ক প্রশস্ত করা এখন খুবই জরুরি হয়ে পড়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি গোলাম রসুল বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে আগস্ট মাসেই চারটি বড় দুর্ঘটনা ঘটে। তারা এরই মধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছেন। স্পটগুলো ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে কিছু জায়গায় সতর্কতামূলক চিহ্ন বসানো হচ্ছে। সূত্র-সমকাল

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা