সকাল ৯:১৬ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সংবাদ প্রকাশে নজরে এসেছে বিসিসি’র  বরিশালে অবৈধভাবে এমইপি’র দখলে চলাচলের রাস্তা-ড্রেন

৭:১৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে এমইপির দখলে বিসিসি’র সড়ক দুর্ভোগে জনসাধারণ। শিরোনামে  সংবাদ প্রকাশের পড়ে নজরে এসেছে বরিশাল সিটি করপোরেশন কর্মকর্তাদের। সরেজমিন পরিদর্শন করেন বিসিসি। গত (৫ জুন) বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করায় আজ (১৯জুন) বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে সরেজমিন পরিদর্শন করে উচ্ছেদ শাখার কর্মকর্তারা। উল্লেখ্য বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন জনসাধারণের চলাচলের সড়ক, ড্রেন, আটকিয়ে এমইপি’র ফ্যাক্টরী নির্মাণ করায় জনসাধারণের ক্ষোপ প্রকাশ! নগরীর ৬ নং ওয়ার্ড হাটখোলা (গগনগলী) এলাকার দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের খান মজিবর রহমান সংযোগ সড়ক আটকিয়ে ও প্ল্যান বিহীন,এমইপি’র ফ্যাক্টরী করার অভিযোগ করে স্থানীয়রা। বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করায় সকল কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। সুমন নামে এক যুবক বলেন, আমার বাসা কসাই খানা। আমি গগণগলী মৎস্য শ্রমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা করেছি। তখন সল্প সময়ে স্কুলে আসার জন্য খান মজিবর রহমান সড়ক ব্যবহার করেছি। কিন্তু বিগত স্বৈরাচার সরকার আমলে ক্ষমতার বলে জনসাধারণের চলাচলের রাস্তা, ড্রেন, সরকারী কলসহ সড়কটি এমইপি দখল করে আটকিয়ে দেয়। এছাড়াও ফ্যাক্টরিতে তৈরী কেমিক্যালের পানির দুর্গন্ধ অতিষ্ঠ এলাকাবাসী।

একই এলাকার বাসিন্দা রুনু বেগম জানান, এখানের বেশকিছু জমি সরকারের এই জায়গায় যারা বসবাস করেছে সবাই সরকারী জমি দখল করে বসবাস করেছিলেন। কিন্তু একই এলাকায় এমইপি হওয়ায় তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সল্পমূল্যে জমি কিনে ফ্যাক্টরী নির্মাণ করেছে। যারা এখানে বসবাস করেছে তারা তাদের বসতঘর এমইপি’র কাছে বিক্রি করে চলে গেছে। কিন্তু সরকারী রাস্তা কেউ বিক্রি করেনি। এমইপি জোরপূর্বক রাজনৈতিক দলের নেতাদের অনৈতিক সুবিধা দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা আটকিয়ে দেয়। এছাড়াও এমইপির শ্রমিকদের টয়লেটে ব্যবহারের পানি ড্রেনে লাইন করায় দুর্গন্ধে থাকা যাচ্ছে না।

আঃ খালেক মিয়া বলেন, আমি পাকিস্তানের আমল থেকেই এই এলাকায় বসবাস করছি। হাটখোলা(কাঠের ঘোলা) এলাকায় ছোটো পরিসরে মোহম্মদ আলী ইলেকট্রনিকস কোঃ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।তাদের ইলেকট্রনিক সামগ্রী পন্য ভালো মানের হওয়ায় আর পিছনে তাকাতে হয়নি। তারা দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশেও আমদানি ও রপ্তানি করে থাকেন। এতে বরিশালের সুনাম বেড়েছে। কিন্তু স্থানীয় পর্যায় সাধারণ মানুষ তাদের হয়রানির শিকার হয়েছে। এবং গগণগলী বাজারে গেলে এমইপি’র দেওয়ালে ফাটল দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এমইপি জোরপূর্বক বিসিসি’র সড়ক, ড্রেন, ডিপ টিউবওয়েল,আটকিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে যাচ্ছে। আমরা বরিশাল বিভাগীয় কমিশনার দৃষ্টি আকর্ষণ করছি, জনসাধারণের চলাচলের রাস্তাটি দখলমুক্ত করে দেওয়া হোক।

এবিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, সিটি করপোরেশন এলাকায় কোনো খাল,ড্রেন, জনসাধারণের চলাচলের রাস্তা, আটকিয়ে ফ্যাক্টরী, গোডাউন,বাসাবাড়ী করা যাবে না। যদি এধরণের কোনো কোম্পানি রাস্তা আটকিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনগনের দুর্ভোগ কমাতে নগরীর বিভিন্ন অপসোস্যালাইন কোম্পানিসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশকিছু কোম্পানিকে উচ্ছেদ করা হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!